1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যশোরের অভয়নগরে দূষ্কৃতকারীদের ছোড়া হাতবোমা বিস্ফোরণে এলাকাবাসীর মাঝে আতঙ্ক - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

যশোরের অভয়নগরে দূষ্কৃতকারীদের ছোড়া হাতবোমা বিস্ফোরণে এলাকাবাসীর মাঝে আতঙ্ক

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নে রাতের আঁধারে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় বিকট শব্দে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ইউনিয়নের ভূমি অফিসের নতুন ভবণের সামনের তিন রাস্থার মোড়ে মঙ্গলবার (১৯নভেম্বর) রাত সাড়ে এগারোটায় এ ঘটনা ঘটে বলে পাথালিয়া পুলিশ ক্যাম্পের পুলিশের ইনচার্জ এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর টহল শুরু করে। পুরো এলাকা ঘিরে তল্লাশি চালায় তারা। এ সময় তিন রাস্তার মোড় ও পুরাতন ভূমি অফিসের মাঠ থেকে অবিস্ফোরিত দু’টি বোমা উদ্ধার করে। বুধবার সকাল পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কে বা কারা এ ঘটনায় জড়িত সেটাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শ্রীধরপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সম্পাদক তৈহিদ মোল্যা বলেন, ইউনিয়ন ভূমি অফিসের সামনের  তিন রাস্তার মোড়ে রাত সাড়ে এগারোটার দিকে হঠাৎ দুইটি বোমার বিস্ফোরণ হয়। তখন বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অভয়নগর থানা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা বলেন, আমার ইউনিয়ন জুড়ে শান্ত ছিল। শান্তিপ্রিয় এই ইউরিয়নে আতঙ্কের তকমা দিতে আওয়ামীলীগের দোসররা এই ঘটনা ঘটাতে পারে বলে আমার মনে হয়। এলাকাবাসি ঘটনার সাথে কারাকারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিতে পাথালিয়া পুলিশ ক্যাম্পের সামনের রাস্তায় বিক্ষোভ প্রর্দশন করে।

বিক্ষোভ শেষে বক্তক্য রাখেন, ৫নং শ্রীধরপুর ইউনিয়ন সভপতি মুঞ্জুর মাষ্টার, সাধারণ সম্পাদক মাহামুদ কবির। এসময় আরোও উপস্থিত ছিলেন,  থানা বিএনপির যুগ্ম-আহবায়ক নওয়াব আলী সরদার, সদস্য ফরহাদ মোল্ল্যা, সিনিয়র-সহ সভাপতি , শাহাজাহান মল্লিক, সহ-সভাপতি হেকমত মোল্ল্যা, ইদ্রিস মোল্ল্যা, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাাদক ইমদাদুল হক মিলন, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মফিজ মল্লিক সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ ইমাদুুল করিম  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনো কোন মামলা রুজু হয়নি,  বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট