1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় কিন্ডার গার্ডেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

বাঘায় কিন্ডার গার্ডেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: বাঘায় অনুষ্ঠিত কিন্ডার গার্ডেন স্কুলের বৃত্তি পরীক্ষা চলাকালিন দৃশ্য।

৥ বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের অধীনে বাৎসরিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬-১১-২০২৪) ৩টি বিষয়ে (বাংলা,ইংরেজী ও অংক ) সকাল ১০টা থেকে ৩ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাঘা উপজেলার, বাঘা-আড়ানি দুটি কেন্দ্রে নার্সারি থেকে ৫ম শ্রেণীর মোট ৫১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে আড়ানি কেন্দ্রে ৬টি স্কুলের ১৭৩জন, বাঘা কেন্দ্রে ৯ টি স্কুলের ৩৩৭ জন। কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন পরীক্ষার্থীদের মা- বাবা। ইনভিজিলেটর টিমের লিডার রাজশাহী সমিতির প্রতিনিধি কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

৫ম শ্রেণীর পরীক্ষার্থী হুমাইরা জান্নাতের মা জায়েদা বেগম জানান,পরীক্ষার পরিবেশ দেখে তিনি খুশি। এসোসিয়েশনের বাঘা শাখার সভাপতি সোলাইমান হোসেন বলেন, আগামী বছর বৃত্তি পরীক্ষার্থীদের সংখ্যা আরো বাড়বে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট