1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আজারবাইজানের উদ্দেশ্যে যাত্রা প্রধান উপদেষ্টার - দৈনিক সবুজ নগর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পোরশায় ৫০০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার, একজন আটক পুনঃনিরীক্ষণে ৩ নম্বর বাড়ল: যশোর বোর্ডে এসএসসিতে ১ম কুষ্টিয়া জিলা স্কুলের প্রিন্স টিয়াঘাটার বাইনতলা বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু লালপুরে পুলিশের অভিযান: নারী কণ্ঠে কথা বলে হ্যাকিং করা চক্রের ৩ সদস্য আটক লালপুরের মোহরকয়ায় ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরের লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয় পুলিশি খাঁচায় বাউবি বিএ/বিএসএস পরীক্ষা ২০২৬: সুশৃঙ্খল পরিবেশে চলছে গাজীপুরের ৯ কেন্দ্রে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পদ্মা নদীর পানি বৃদ্ধিতে মন্নুজান স্কুল ফুটওভার ব্রিজে ফাটল, দ্রুত সংস্কারের নির্দেশ রাসিক প্রশাসকের কাদিরগঞ্জ জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

আজারবাইজানের উদ্দেশ্যে যাত্রা প্রধান উপদেষ্টার

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ সকালে আজারবাইজানের উদ্দেশ্য ঢাকা ছেড়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসস’কে বলেন, প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

এবার কপ-২৯ জলবায়ু সম্মেলন আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে।

শফিকুল আলম বলেন, ‘জলবায়ু সম্মেলন উপলক্ষে প্রধান উপদেষ্টা ১১-১৪ নভেম্বর আজারবাইজানে সরকারি সফরে থাকবেন।’

তিনি জানান, এই সফরে প্রধান উপদেষ্টা অত্যন্ত ব্যস্ত সময় কাটাবেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি-দাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে-এসব বিষয় তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন।

তিনি আরও বলেন, অধ্যাপক ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, সেটিও তুলে ধরা হবে এই সম্মেলনে।

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর এটি ড. ইউনূসের দ্বিতীয় বিদেশ সফর। তাঁর প্রথম সফর ছিল নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন।

এর আগে প্রধান উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্ধোধন করেন। এ সময় তিনি বলেন, অভিবাসী শ্রমিকরা আমাদের মেহমান।#বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট