1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঝিনাইদহ- যশোর মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

ঝিনাইদহ- যশোর মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ  প্রতিনিধি: জেলা সদরের বাস টার্মিনাল সংলগ্ন ঝিনাইদহ-যশোর মহাসড়কে বাস চাপায় মো. রাশেদ মিয়া (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ কলাহাট সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুই সন্তানের জনক রাশেদ মিয়া ঝিনাইদহ পৌরসভার উদয়পুর গ্রামের মৃত আমিরুল ইসলাম কানু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে নয়টার দিকে মেয়েকে কোচিং দিয়ে শহর থেকে বাজার করে বাসায় ফিরছিলেন রাশেদ মিয়া। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ঝিনাইদহ কলাহাটের কাছে পৌছলে গড়াই বাস সার্ভিসের একটি বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বাসস’কে বলেন- ‘মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। গড়াই বাস সার্ভিসের নাজ পরিবহন নামের ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট