1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

আত্রাইয়ে অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আত্রাই নওগাঁ প্রতিনিধি: নওগার আত্রাই উপজেলা আহসানগঞ্জ ইউনিয়নে সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম রতনের বিরুদ্ধে স্কুল পরিচালনায় অনিয়ম, শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষক বেতন বন্ধ, আর্থিক অনিয়মসহ নানা ধরনের অভিযোগে তুলে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ কলেজ প্রাঙ্গণে অবস্থান নেয়। এসময় বিক্ষোভ প্রদর্শন করে দ্রুত সময়ের মধ্যে কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম রতনের অপসারণের দাবি করা হয়।

কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্কুল পরিচালনায় অনিয়ম, শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষক বেতন বন্ধ, আর্থিক অনিয়মসহ নানা ধরনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় অধ্যক্ষের অপসারণের দাবিতে নানা রকম শ্লোগান দেয় শিক্ষার্থীরা।

আন্দোলন চলা অবস্থায় এবং কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আত্রাই থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলে শিক্ষার্থীদের শান্ত ও ধৈর্য ধরে সব সমস্যার সমাধানের চেষ্টা করতে আস্বস্ত করেন।

এ সময় আত্রাই আর্মি ক্যাম্প ইনচার্জ মো.হারুন  বৈষম্য বিরোধী শিক্ষার্থীর প্রতিনিধির সাথে মত বিনিময় করেন। শিক্ষা প্রতিষ্ঠানে সকল অনিয়ম এবং শিক্ষার্থীদের দাবী পুরনে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে তিনি জানিয়েছেন। কলেজ শাখার শিক্ষার্থীর প্রতিনিধি লেমন জানায়,আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কোন অনিয়ম চাই না।এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থা নেই,একেবারে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ।তাঁর কাছে বর্তমানে আমরা অনিরাপদ।

শিক্ষার্থী রিয়া মনি জানায়,আমরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসি। মাবাবা খুব আশা নিয়ে শিক্ষার জন্য স্কুলে পাঠান।শিক্ষা প্রতিষ্ঠানটি যেন রাজনৈতিক আখড়ায় পরিনত করে রেখেছে অধ্যক্ষ।শিক্ষার পরিবেশ নেই এখানে। আমরা মেয়ে প্রতিষ্ঠান প্রধানের অশ্লীল কথা শুনতে হয় প্রতিনিয়ত। আমরা এর প্রতিকার চাই আমরা এই অধ্যক্ষের অপসারণ চাই।

অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বক্তব্য জানতে কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজে গেলে অধ্যক্ষ ফরিদুল ইসলাম রতন কলেজে অনুপস্থিত ছিলেন। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দিলে ফোন বন্ধ করে রেখে দেয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট