1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জ পৌরসভার মেয়র-কাউন্সিলরদের অপসারণ দাবি বিএনপির - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

কালীগঞ্জ পৌরসভার মেয়র-কাউন্সিলরদের অপসারণ দাবি বিএনপির

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

কালীগঞ্জ (গাজীপুর)প্রতিনিধি // আওয়ামী সরকারের আমলে নির্বাচিত গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবীন হোসেনসহ ১২ জন কাউন্সিলরের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় পৌরবাসী। রোববার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌরভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় পৌরবাসী।

এ সময় পৌর ভবনের সামনে অবস্থান নিয়ে কালীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে কালীগঞ্জ পৌর ছাত্র দলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,পৌর ছাত্রদলের সদস্য সচিব সৈকত হোসেন ইমরান, কালিগঞ্জ পৌর বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক কাওছার মাহমুদ লাল মিয়া,কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব মো. হিমেল খান, কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক ও পৌর যুব দলের যুগ্ম আহবায়ক মো. আমির হোসেন।

এ সময় তারা মেয়র-কাউন্সিলরদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগানসহ বক্তব্যে তাদের অপসারণ দাবি করেন। তারা বলেন, জনগণের ভোট কেটে অবৈধ বল প্রয়োগ করে জালিয়াতির মাধ্যমে তারা নির্বাচিত হন।

এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভে পৌরসভার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন। উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পৌর নির্বাচন। এতে মেয়রসহ ১২ কাউন্সিলরই আওয়ামী লীগের সমর্থিত।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট