1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঈশ্বরদী উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলীর পদত্যাগ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

ঈশ্বরদী উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলীর পদত্যাগ

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন:ঈশ্বরদী উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী পদত্যাগ পদত্যাগপত্রে সাক্ষর করছেন।

৥ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী:  বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ঈশ্বরদী উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী তার ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। রবিবার বিকেলে নিজ অফিস কক্ষে বসে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্রে সাক্ষর করে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দেন।

এসময় কাকলীর দুই ছেলে, বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রাপ্তীসহ অন্যান্য সমন্বয়ক ও উপস্থিত ছিলেন। বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বয়কসহ সদস্য,সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তা-সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে কাকলীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর মিছিল নিয়ে কাকলী আপা ভুঁয়া,ভুঁয়া বলে ¯ শ্লোগান দিতে দিতে উপজেলা ক্যাম্পাস ত্যাগ করেন। একই সাথে সেনা ও পুলিশ কর্মকর্তা-সদস্য এবং পদত্যাগী কাকলী তার দুই ছেলেকে নিয়ে একটি তিন চাকার ইঞ্জিন চালিত রিক্সা যোগে উপজেলা পরিষদ ক্যাম্পাস ত্যাগ করেন।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট