1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলে আগুন ভেতরে আটকা শিক্ষার্থীরা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
জীপুরের কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান মির্জাপুরে পরকীয়ার জেরে আড়াই বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার বিদ্যুৎ, তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাহেব বাজারে জামায়াতের মানববন্ধন কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার শিরোনাম: স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা লালপুরে চোরাই ভ্যান উদ্ধার, ৩ চোর আটক ও মোটরসাইকেল জব্দ বাঘায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত ১, রাজশাহী মেডিকেলে ভর্তি ১  ভোলায় সিন্ডিকেটের দৌরাত্ম: কৃষকের বরাদ্দকৃত সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলে আগুন ভেতরে আটকা শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি………..

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু হলে আগুন দিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। তবে হলের ভেতরে বেশ কিছু শিক্ষার্থী আটকে পড়েছেন বলে জানিয়েছে অন্যান্য শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে হলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টার দিকে রাবিতে লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করেন আন্দোলনকারীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নিচতলায় থাকা ১০-১৫টি মোটরসাইকেলে আগুন দেন তারা। এসময় আগুন ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়েন হলের সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আন্দোলনকারীদের একটি অংশ হলে প্রবেশ করার এক পর্যায়ে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট