1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাই নদীর পানি বিপদ সীমার উপরে, ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আত্রাই নদীর পানি বিপদ সীমার উপরে, ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা পানিতে বিপৎসীমা অতিক্রম করেছে নওগাঁর আত্রাই নদীর পানি। একই সঙ্গে বেড়েছে ছোট যমুনা নদীর পানি।

বুধবার (১০ জুলাই) নওগাঁ পানি উন্নয়ন বোর্ড বিষয়টি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় আত্রাই নদীর জোতবাজার পয়েন্ট বিপৎসীমার দশমিক ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আত্রাই নদীর শিমুলতলী অংশ ১৯ দশমিক ৮০ সেন্টিমিটার অর্থাৎ বিপদসীমার ১ দশমিক ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, ছোট যমুনা নদীর শহরের লিটন ব্রিজ পয়েন্ট ১৩ দশমিক ৮৫ সেন্টিমিটার অর্থাৎ বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা জানান, পানি বাড়ছে, সঙ্গে আমাদের সচেতনতা বৃদ্ধির কাজও চলমান আছে। যেসব মানুষ নদীর তীরবর্তী এলাকায় বসবাস করেন, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান জানান, জেলা প্রশাসক এবং স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে আত্রাই এবং মান্দা উপজেলার নদীর সবগুলো পয়েন্ট পরিদর্শন করা হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দিন রাত সজাগ রয়েছেন। এখন পর্যন্ত নওগাঁ অংশের বাঁধগুলো ভালো আছে। এবং নদীর পানি দ্রুত নেমে যাচ্ছে। নিয়মিত তদারকি করা হচ্ছে। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট