1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ৩৭৬ বোতল ফেন্সিডিল সহ ২জন গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাঘায় ৩৭৬ বোতল ফেন্সিডিল সহ ২জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি …………………………

রাজশাহীর বাঘায় ৩৭৬ বোতল ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে দুইজন গ্রেপ্তার হয়েছে। আর দু’জন পালিয়ে গেছে। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল। তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। অতীতেও পুলিশে বহু অভিযোগ দায়ের হয়েছে। তবুও ছাড়েননি মাদক ব্যবসা।

জানা যায়,মাদক মামলা, মারামারিসহ সর্বমোট ১৪ টি মামলা রয়েছে, কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত উপজেলার কলিগ্রামের ঝন্টু মালিথা (৩৭)’র নামে। পারিবারিকভাবে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত এলা বক্স এর ছেলে ঝন্টু মালিথা । সোমবার (৮জুলাই) সকাল ৬ টায় তার বাড়িতে হানা দিয়ে ভারতীয় নিষিদ্ধ ৩৭৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে রাজশাহী র‌্যাব-৫। কৌশলে ঝন্টু মালিথা ও রানা গোপী (৩৫)সহ দুইজন পালিয়ে গেলেও র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন ঝন্টু মালিথার স্ত্রী শামসুন নাহার (২৫)সহ রুবেল হোসেন (৩২)। সে উপজেলার চকরাজাপুর ইউপির আতারপাড়া গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে। ফেন্সিডিল ক্রয-বিক্রয়ের সময় ২জন গ্রেপ্তার হয় এবং ২জন পালিয়ে যায়।

র‌্যাব সুত্রে জানা যায়, পলাতক রানা গোপী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দক্ষিণ হাজিরাথা বাংলা বাজার এলাকার ওমর আলীর ছেলে। সেও এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার নামেও অস্ত্র, মাদক ও মারামারিসহ ১২ টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল। তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সোহেব খাঁন জানান, সোমবার(৮জুলাই) দুপুরে আসামীদের রাজশাহী আদালতে পাঠানো হয়েছে।

র‌্যাব-৫ এর এস আই মানিনুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট