1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির  অভিযোগে শিবগঞ্জের তেলকুপি আলিম মাদ্রাসার  অধ্যক্ষের অপসারণ দাবিতে এলাকাবাসীর  মানববন্ধন শিবগঞ্জ  সীমান্তে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত সাতক্ষীরার শ্যামনগরে ১ দিনের ব্যবধানে দুই শিক্ষার্থীর আত্মহত্যা লালপুরে ২০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নওগাঁয় গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ রানা, পত্নীতলা প্রতিনিধিঃ গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারা দেশের ন্যায় নওগাঁর পোরশায় গ্রামীণ ব্যাংক নওগাঁ যোনের সাপাহার এরিয়ার আওতাধীন তেঁতুলিয়া পোরশা শাখায় ব্যাংকের  সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়কে শতভাগ সফল করতে দেশের সকল গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে একযোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

বৃহস্পতিবার  (৪জুলাই) দুপুরে  গ্রামীণ ব্যাংক নওগাঁ যোনের যোনাল ম্যানাজার আবুল বাসার এর নির্দেশনায় সাপাহার এরিয়ার এরিয়া ম্যানাজার আলমগীর আহমেদ এর পরামর্শে তেঁতুলিয়া পোরশা শাখা কার্যালয়ে শাখার কর্ম এলাকার বিভিন্ন কেন্দ্রের সদস্যদের মাঝে গাছের চারা  বিতরণ করেন শাখা ব্যবস্থাপক হায়াত মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন, সেকেন্ড ম্যানাজার তোজাম্মেল হকসহ শাখার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমূখ। উল্লেখ্য এদিন সাপাহার, পত্নীতলা, মতিনধর, হাতুড়, আকবরপুর সহ এরিয়ার ১৩ টি শাখায় গাছের চারা  বিতরণ করা হয়েছে। শাখা ব্যবস্থাপক হায়াত মাহমুদ সদস্যদের বলেন এই গাছের চারাগুলো লাগানোর পর সুন্দরভাবে সন্তানের মতো পরিচর্যা করতে হবে যাতে মরে না যায়, আর বাড়ীর আসেপাশে উঠানে বা পতিত জমিতে শাক-সবজি এবং গাছ লাগাবেন গাছ আমাদের অক্সিজেন দেয়, অক্সিজেন না পেলে মানুষ বাঁচবে না।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট