1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় বাইশ আম গাছ কেটে মালিকের ক্ষতি করলো দুর্বত্তরা! - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা সুন্দরবনের পুনর্বাসিত দস্যুরা ফের অপরাধে: ৫৯ জনের আত্মসমর্পণ ও র‍্যাবের বিশেষ উদ্যোগ

বাঘায় বাইশ আম গাছ কেটে মালিকের ক্ষতি করলো দুর্বত্তরা!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় বাগানের বাইশটি আমগাছ কেটে মালিকের ক্ষতি করেছে দুর্বৃত্তরা। শুধু তাই নয়, কাটা গাছের আমও নিয়ে গেছে তারা। মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামের বাগান মালিক আলমগীর হোসেনের বাইশটি আমগাছ কেটে আম নিয়ে যায় দুর্বৃৃত্তরা।

বুধবার (৩ জুলাই) সরেজমিন পরিদর্শনকালে, আলমগীর হোসেন জানান, এক বিঘা (৩৩ শতাংশ) জমিতে হিমসাগর, কার্টিমন, আ¤্রপালিসহ উন্নত জাতের ৫৬টি আমগাছ রোপন করে বাগান করেছিলেন। কোন গাছ ৫ বছর,কোন গাছ ১০ বছর আগে লাগানো। জমিতে লাগানো ৫৬টি আমগাছের মধ্যে ২২টি আমগাছ গাছ কেটে তার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। গাছে ধরা ৪/৫ মণ আমও নিয়ে গেছে । যার বর্তমান বাজার মূল্যে ২০ হাজার টাকার বেশি। আক্ষেপ করে তিনি বলেন, গাছের সাথে এ কেমন শত্রুতা। মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে কিন্তু বাগানের গাছতো কারও সঙ্গে শত্রুতা করেনা। বাগানের গাছ কাটায় বড় ক্ষতি হয়েছে তার।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, আমগাছ কাটার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট