1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বর্ণাঢ্য আয়োজনে আরএমপি'র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

বর্ণাঢ্য আয়োজনে আরএমপি’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মমিনুল ইসলাম মুন : আরএমপি’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আজ মঙ্গলবার ২ জুলাই ২০২৪ সকাল সাড়ে ১১ টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আলোচনা সভার আয়োজন করে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ । এসময় প্রধান অতিথি আরএমপি’র প্রতিষ্ঠাবার্ষিকী’র কেক কাটেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকা ‘দৌবারিক’-এর মোড়ক উন্মোচন করেন। এরপর আরএমপি’র ৩২ বছরের ইতিহাস ও সাফল্য নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি’র কমিশনার  বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম । এসময় পুলিশ কমিশনার প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন। এর আগে প্রধান অতিথি আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে বেলুন ফেস্টুন উড্ডয়ন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে র্যালির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন মো: মাসুদুর রহমান ভুঞা, বিপিএম প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি), বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী, প্রফেসর ড. মো: আব্দুল খালেক, সাবেক উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ, মো: সাইফুর রহমান পিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী, প্রফেসর মোহা: আব্দুল খালেক, অধ্যক্ষ, রাজশাহী কলেজ, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, চেয়ারম্যান, জেলা পরিষদ, রাজশাহী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী লীগ। এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি, রাজশাহী রেঞ্জসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং-এর সদস্য প্রমুখ।্যালির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন মো: মাসুদুর রহমান ভুঞা, বিপিএম প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি), বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী, প্রফেসর ড. মো: আব্দুল খালেক, সাবেক উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ, মো: সাইফুর রহমান পিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী, প্রফেসর মোহা: আব্দুল খালেক, অধ্যক্ষ, রাজশাহী কলেজ, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, চেয়ারম্যান, জেলা পরিষদ, রাজশাহী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী লীগ। এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি, রাজশাহী রেঞ্জসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং-এর সদস্য প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট