1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বিভিন্ন বাজারে গোপালভোগ গাছপাকা আম প্রতি কেজি ৮০ টাকা - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: নতুন ভবন নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা শিবগঞ্জে ১১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা রহমান

শিবগঞ্জে বিভিন্ন বাজারে গোপালভোগ গাছপাকা আম প্রতি কেজি ৮০ টাকা

  • প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২
  • ৫৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# আরাফাত হোসেন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে…………………….

শিবগঞ্জ উপজেলা বাজার সহ কানসাট বাজারে এসেছে গাছ পাকা গোপালভোগ আম। প্রতি কেজি ৮০ টাকা করে বিক্রি করছেন, তবে রাজশাহীর বাগানে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। শনিবার (২১মে) বিকেলে বাজারে রায়হান ইসলামের ফলের দোকানে এ পাকা আমের দেখা মেলে এরকম দৃশ্য।

রায়হান নামে এক ব্যবসায়ী জানান, সকালে শিবগঞ্জ শাহাবাজপুরে তেলকুপি বিশ্বাসটোলা একটি বাগানে আম গাছ থেকে নামানো হয়েছে। ওই বাগানের মালিক মোঃ শামীম হোসেন ও মোঃ সিফাত আলি বাজারে আমগুলো পাইকারি ৬২ টাকা কেজিতে বিক্রি করলো। এখন আমরা বিক্রি করছি ৮০ টাকা কেজি দরে। তিনি আরও বলেন, এ বাজারে জেলার প্রথম পাকা আম বাজারে নেমেছে। এখন প্রায় সব গুটি জাতের আম গাছগুলোতে পাকা আম দেখা দিয়েছে।

এ মাসের শেষের দিক থেকে বাজারে প্রায় সব ধরণের পাকা আম পাওয়া যাবে। গতরাতে শিবগঞ্জ উপজেলায় ঝড়ের সঙ্গে বৃষ্টিপাতও হয়েছে। আমের আকার-আকৃতি বড় আর বোটা শক্ত হওয়ায় ঝড়ে আম কিছুটা কম পড়েছে।ঝড়ে পড়া আম রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ বাজারে ফজলি, গুটি, লক্ষণভোগ আম বিক্রি করছে আম ব্যবসাযীরা। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট