1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে রহস্যজনকভাবে নিখোঁজ যুবকের ৭ দিনেও মেলেনি সন্ধান - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আত্রাইয়ে রহস্যজনকভাবে নিখোঁজ যুবকের ৭ দিনেও মেলেনি সন্ধান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে পুলিশের কথিত সোর্স সুমন (৩৮) নামের এক ব্যক্তি ৭দিন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজ হওয়াকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা। নিখোঁজ সুমন উপজেলার শাহাগোলা ইউনিয়নের কয়সা গ্রামের সাহাদ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ জুন দিবাগত রাত ১২ টার দিকে সুমনের মোবাইলে একটি ফোন আসে। ওই ফোন পেয়ে তিনি নাটোর যেতে হবে বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি।

এদিকে গত ২১ জুন সন্ধ্যায় কয়সা গ্রামে রাস্তার ধারে রক্ত পরে রয়েছে এমন সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এটি কিসের রক্ত পুলিশ সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি। নিখোঁজ সুমন পুলিশের সোর্স বলে এলাকায় ব্যাপক জনশ্রুতি রয়েছে। তবে এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম।

এ ব্যাপারে সুমনের স্ত্রী বুলি বিবি গত ২১ জুন আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজের ৭ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তিনি আরো বলেন, ছোট ছোট তিনটি সন্তান নিয়ে দুশ্চিন্তার মাঝে রয়েছি। স্বামীকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

এ ব্যাপারে শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, বিষয়টি আমি শুনেছি। বিষয়টি দুঃখজনক, আমি আশাকরছি প্রশাসন বিষয়টি গুরুত্বর সাথে দেখবেন।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জহুরুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন ভাবে তার সন্ধ্যা ন করার চেষ্টা করছি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করছি এবং প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট