1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
হিফজুল কোরআন ও ক্বিরাত প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

হিফজুল কোরআন ও ক্বিরাত প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক…………
শহীদ এএইচএম কামারুজ্জামানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে হিফজুল কোরআন ও ক্বিরাত প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনে সিটি হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা,দড়িখরবোনা মাদ্রাসার পরিচালক মুফতি আ: সবুর সাহেব, ভদ্রা জামালপুর মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, মিনহাজুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা গোলাম সারওয়ার, তানজিমুল কুরআন হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মাসুদুর রহমান, কিরাত বিভাগের ওস্তাদ হাফেজ মাওলানা মনোয়ার হোসেন।

ক্বিরাত, হিফজুল কুরআন, আজান প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে/টিভি চ্যানেলে কৃতিত্ব অর্জনকারীরা হলেন, বুলনপুর মিনহাজুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার হাফেজ মোঃ সাইফুর রহমান, রাজশাহী দারুস সালাম আ: মাদ্রাসার মোঃ ওমর রাইয়ান ফারুকী, হাফেজ মোঃ মিনহাজুল ইসলাম, কাশফুল কুরআন কাউন্ডেশন রাজশাহীর হাফেজ জাকিরুল হক জয়, হাফেজ মোঃ ওলিউল্লাহ, হাফেজ হেমায়েতুল্লাহ তাহমিদ, জামেয়া দারুল আমান মাদ্রাসার হাফেজ সাইফুদ্দীন সিয়াম, মাউনজ ইউ: ইসলামি স্কুল (হেফজ শাখা) মোঃ আহনাফ হাসান, জামিউল উলুম ইসলামিয়া মাদ্রাসার হাফেজ মোঃ আমির হামজা, তানযিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার হাফেজ আলী আহমাদ জিহান, হাফেজ তানজিম আহমেদ মাহী, হাফেজ তামিম ইকবাল, পদ্মা আবাসিক শাখার হাফেজ মুনাওয়ার হাসনাইন, রওজাতুস সালেহীন হাফেজ মাদ্রাসার হাফেজ হারুনুর রশীদ, হাফেজ সাব্বির আহমেদ, হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ মারুফ হাসান, মারকাজুল কুরআন ইন্টা: হিফজ মাদ্রাসার হাফেজ মোঃ আব্দুল্লাহ আল নোমান, হাফেজ খালিদ বিন ওবাইদ, হাফেজ মোঃ আব্দুল মোমিন, হাফেজ আবু সায়াদ, মাদ্রাসা ইমা:আতে ইসলাম আস সালাফিয়া রানী বাজার রাজশাহীর হাফেজ নাদিম মাহমুদ, নওহাটা মডেল মসজিদের মুয়াজ্জিন।

বিশেষ সম্মাননা ইসলামিক ফাউন্ডেশন জাতীয় ক্বিরাত, আজান, হামদ/নাত প্রতিযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩ বার পুরস্কার প্রাপ্ত ও স্বর্ণ পদক প্রাপ্ত ক্বারী ও শিল্পী ক্বারী মুহা: মানোয়ার হুসাইন পদক প্রাপ্ত প্রায় সকলের প্রশিক্ষক ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট