1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে মাছ চাষ, অভিযানে উপজেলা প্রশাসন  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে মাছ চাষ, অভিযানে উপজেলা প্রশাসন 

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোলাম রব্বানী,  স্টাফ রিপোর্টার……………..

গোপালগঞ্জের  কোটালীপাড়া উপজেলায়  পিঞ্জুরি ইউনিয়নে খাল বন্ধ করে মাছ চাষ করছে এলাকার প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে এই সরকারি খাল বন্ধ করে মাছ চাষ করে। এই খাল বন্ধ করে মাছের ঘের তৈরি করে এবং এতে  পানি ও চলাচলের জন্য বাধাগ্রস্ত হয়।পানি চলাচল না করার কারণে পানি পচে  দুর্গন্ধ হয়ে বিভিন্ন রোগ সৃষ্টি হয়ে পরিবেশ নষ্ট হয়।

এমত অবস্থায় কোটালীপাড়া উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ আসে এবং বিভিন্ন প্রিন্ট পত্রিকায় প্রকাশিত হওয়ায়। এ সময় কোটালীপাড়ার নির্বাহী কর্মকর্তা নজরে আসে। আজ বুধবার (২৬ জুন)  সকাল ১০টা থেকে সরকারি খাল মুক্ত অভিযান চালিয়ে খাল মুক্ত করেন উপজেলা প্রশাসন।  এই অভিযান পরিচালনা করেন কোটালীপাড়া নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার, এসিল্যান্ড প্রতীক দত্ত, ও মৎস্য অফিসার শাজাহান সিরাজ ও তাদের কর্মচারীরা। এই  অভিযান সামনে রেখে আনুমানিক ১০ থেকে ২০ ফুট বাঁধ ভেঙে দেওয়া হয় ।

প্রথমে অভিযান চালানো হয় তারাইল সোনাখালি খালে , ফুলবাড়ী চিতশী খালে, কলমুনিয়া খালে  এই তিনটি খালে অভিযান চালিয়ে  খাল মুক্ত করে দেয় উপজেলা প্রশাসন।  এ সময় কোটালীপাড়া এসিল্যান্ড বলেন, কোন খাল বন্ধ করে মাছ চাষ করা যাবে না। খালের পানি চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে যাতে প্রাকৃতিক মাছ জন্মায়তে পারে।জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্ভর করতে পারে।  তিনি আরো বলেন কারেন্ট জাল, বানা দিয়ে মাছ চাষ করা বন্ধ রাখতে হবে এবং পর্যায়ক্রমে কোটালীপাড়া সকল ইউনিয়নে অভিযান চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়ার উপজেলার  পিঞ্জুরি ইউনিয়নের  চেয়ারম্যান মিলন খাঁন,গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণ  উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট