1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে আমের মুকুলে হলুদ ছোঁয়া,নবরূপে সেজেছে প্রকৃতি শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ইন্সপেক্টর ডাঃ আবুল হোসেনের দাফন সম্পন্ন সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত অবহেলায় স্কুলের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়নি, দায়ভার নিয়ে প্রশ? আত্রাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ  শিবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাপাহারে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে আমের মুকুলের মৌ মৌ গন্ধে ভরপুর  শিবগঞ্জের কয়লাদিয়াড় বাজারে একুশের প্রভাতে  নিষিদ্ধ ঘোষিত আ. লীগের দলীয় পতাকা উত্তোলন আমিয়াল গ্রুপের কর্ণধার সৌদি প্রবাসী ইয়াছিন মিয়ার উদ্যোগে রমজানের ২হাজার পরিবার পেল উপহার সামগ্রী

লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নে পিচ রাস্তায় কাদার প্রলেপ, জনদুর্ভোগ চরমে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: দুড়দুড়িয়া ইউনিয়নের বসন্তপুর বিল ও তৎসংলগ্ন এলাকার রাস্তার বেহাল দশা।

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটো :  নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বসন্তপুর বিল ও তৎসংলগ্ন এলাকা(মনিহারপুর, জোতগৌরী, ওমরপুর, গন্ডবিল আট্টিকা অপরদিকে এমআর হাইস্কুল সংলগ্ন ৪ রাস্তার মোড় হতে ৩ দিকে প্রায় ১ কিলোমিটার করে মোট ৩ কিলোমিটার রাস্তার অভিমুখে হালকা বৃষ্টি হলেই পিচ রাস্তায় দেখা যাচ্ছে কাদার প্রলেপ। ফলে সৃষ্টি হচ্ছে জন দুর্ভোগ।

বুধবার(১৯শে জুন-২৪) সকাল ও বিকেলে হালকা বৃষ্টির পরে উল্লেখিত এলাকা সমূহ ঘুরে ঘুরে দেখা গেছে,হালকা বৃষ্টি হওয়ার কারণে পিচ রাস্তা গুলোর উপরে মাটি বহনকৃত ট্রাক্টর থেকে পড়ে যাওয়া মাটি গুলো নরম হয়ে রাস্তায় ব্যাপক হারে কাদা মাটির প্রলেপ পড়ে পিচ্ছিল হওয়ায় বিপাকে পড়েছে অত্র এলাকার জন সাধারণ। রাস্তায় চলাচল করা বাইসাইকেল, মোটরসাইকেল ও ভ্যানচালকসহ সাধারণ জনগণ পড়েছে চরম দুর্ভোগে। তারপরেও প্রয়োজনের তাগিদে অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে তারা।

স্হানীয় এলাবাসীরা জানান,বসন্তপুর বিলে অবৈধ ভাবে পুকুর খনন,পুকুর সংস্কারের নামে মাটি হরিলুট ও পুকুরের মাটি ট্রাকের মাধ্যমে এই এলাকার বিভিন্ন স্থানে বহন ও বিক্রি করার কারণে রাস্তায় মাটি পড়তে পড়তে এমন রূপ নিয়েছে। বোঝার উপায় নেই রাস্তাটি পাকা না কাঁচা। বর্তমানে একটু বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে চলাচল কারা বিপদজনক হয়ে পড়ে। তারপরও প্রয়োজনের তাগিদে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই দুর্ঘটনার মুখোমুখি পড়তে হচ্ছে এই এলাকার বসবাসকারী ও পথচারীদের।

এলাকাবাসী পুকুর খনন ও ট্রাক্টর যোগে মাটি বহনকালে পুলিশ-প্রশাসনদের অবগত করলে তারা আসে মাটি খেকোদের সাথে দেখা করে চলে যায় কোন সুফল হয়না। পরে ডিসি অফিসে পর্যন্ত লিখিত অভিযোগ করেও থামানো সম্ভব হয়নি। তখন যদি ভেকু মেশিন বন্ধ করা হতো  তাহলে এখন  এই জন দুর্ভোগ পোহাতে হতো না বলেও জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা বলেন, এই রাস্তা গুলোর এবং এই এলাকার জনগণের বেহাল দশার একমাত্র কারণ হলো বসন্তপুর বিল ও তৎসংলগ্ন এলাকায় অসংখ্য পুকুর খনন ও ট্রাক্টর দিয়ে মাটি বহন কাজ। তিনি আরও বলেন আমি নিজে মাইকিং করেও বসন্তপুর বিল ও তৎসংলগ্ন এলাকায় পুকুর খনন বন্ধ করতে পারিনি।মাটি খেকোরা গভীর রাতের আঁধারে খনন করে এবং খননকৃত মাটি বিভিন্ন এলাকায় ট্রাক্টর যোগে বহন করে বিক্রি করার কারণে আজ রাস্তার এই বেহাল দশা।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, দুড়দুড়িয়া ইউনিয়নের বসন্তপুর বিল ও তৎসংলগ্ন এলাকায় পুকুর খনন ও মাটি বহন বিষয়ে একাধিক বার অভিযান চালানো হয়েছে এবং খবর পেলেই অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট