1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শ্যামনগরে জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

শ্যামনগরে জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি……………………….

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় কুরবানীর গোশত বিতরণ করা হয়। ১৭ই জুন সোমবার বাংলাদেশ গণঅধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ইয়াদ আলী মোড়লের নিজস্ব অর্থায়নে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।

কোরবানির গোশত বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি ঢালী হাফিজুর,নারী ও শিশু বিষয়ক সম্পাদক রিজিয়া খাতুন,সহ-সভাপতি গাজী নুরইসলাম রাষ্ট্র সংস্কার আন্দোলন সাতক্ষীরা জেলা স্বমন্বয়ক সাংবাদিক মোঃ আলফাত হোসেন সাংবাদিক জি,এম আমিনুর রহমান, সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের সভাপতি মোঃ সোহেল রানা প্রমুখ।

এসময় ঢালী হাফিজুরের নেতৃত্বে কুরবানীর গোশত বিতরণ করা হয়,এসময় প্রায় দুইশত পরিবারে মাঝে কোরবানীর গোশত বিতরণ করা হয়। বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, দেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষ কুরবানী করার সামর্থ না থাকায় ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। দেশে ইসলামী হুকুমত ও সরকারের দ্রব্যমূল্যে স্থিতি না থাকায় এভাবে মানুষকে মানবেতর জীবন যাপন করতে হতো না।

বাংলাদেশ গণ অধিকার পরিষদ আন্দোলন গরীব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে কুরবানীর গোশত বিতরণ করে ঈদের আনন্দে শামিল করেছে। ভবিষ্যতে আরো ব্যাপক পরিসরে জনকল্যাণমূলক কাজে নিজেদেরকে সম্পৃক্ত করবে, ইনশাআল্লাহ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট