1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চলনবিলকে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছে সরকার - পলক - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

চলনবিলকে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছে সরকার – পলক

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাবিল উদ্দিন কাফি,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ চলনবিল কে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট  আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর নির্দেশনায় সারা বাংলাদেশে আমরা ফোরজি নেটওয়ার্ক নিশ্চিত করতে পেরেছি। সিংড়ায় স্কুল কলেজের নতুন ভবন, রাস্তা, ঘরে ঘরে বিদ্যুৎ, ইন্টারনেট সবকিছুই গত ১৫ বছরে উপহার দিয়েছে সরকার শনিবার (১৫ই জুলাই)উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়ায় ফসল সংগ্রহ ও মজুদ কেন্দ্র এবং থ্রেশিং ফ্লোর নির্মাণকাজ ও মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের  প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পলক আরও বলেন নির্বাচনের আগে আমি আমার চলনবিলের মানুষকে কথা দিয়েছিলাম যে আপনারা আমাকে সুযোগ দিন, আমি নিজেকে সংশোধন করবো, এলাকার রাজনীতিকে সংশোধন করবো, এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ৩০০ কিলোমিটার খাল খনন করে দিয়েছেন, সেই খাল দখলমুক্ত রাখার জন্য ‘জাল যার জলা তার’ নীতি অনুসরণ করে স্থানীয় প্রশাসনের নেতৃত্বে অভিযান চলমান আছে। চলনবিলের খালে বা নদীতে কোনো অবৈধ দখলদার মৎস্য চাষ করতে পারবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব কিল্লার কাজ শুরু করেছিলেন, তাঁর অসমাপ্ত কাজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শেষ করছেন।

৬ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে খেলার মাঠ, আশ্রয়কেন্দ্র, ক্লাস করার জায়গা নিয়ে পুরো রাজশাহী বিভাগে প্রথম দুইটি মুজিব কিল্লা স্থাপিত হতে যাচ্ছে, দুটিই সিংড়াতে। ৩ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চলনবিল উন্নয়ন প্রকল্পের আওতায় বিএডিসি’র মাধ্যমে সিংড়াতে ফসল সংগ্রহ ও মজুদ কেন্দ্র, এবং মাড়াই কেন্দ্র নির্মাণ করা হচ্ছে যেটার ধারণক্ষমতা হবে ১ হাজার মেট্রিক টন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে উজাড় করে দিচ্ছেন, তাই আমাদেরকেও আগামীদিনে তাঁর পাশে থাকতে হবে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে আমাদের চলনবিল পিছিয়ে থাকবে না; আমরা চলনবিল স্মার্ট সিটি তৈরি করছি যেখান থেকে সিংড়ার তরুণ-তরুণীরা প্রশিক্ষণ নিয়ে নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। আমরা সিংড়াকে একটি উন্নত আধুনিক নিরাপদ মানবিক সিংড়া হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান দোলোয়ার হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হা-মীম তাবাসসুম প্রভা,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক আনিছুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজী প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট