1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে কৃষি জমি নষ্ট করে অবৈধ পুকুর খনন উত্তজনা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

তানোরে কৃষি জমি নষ্ট করে অবৈধ পুকুর খনন উত্তজনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তনোরে গ্রামবাসীর বাধা উপেক্ষা ও কৃষি জমি নষ্ট করে অবৈধ পুকুর খননের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) পরানপুর গ্রামের  মৃত রেজাউল ইসলামের পুত্র জামায়াত মতাদর্শী শাফিউল ইসলাম। তিনি সরকারি মাঠের প্রায় এক বিঘা খাস জমি জবরদখল করে বাড়ি নির্মাণ করেছেন। এখন গ্রামবাসির বাধা উপেক্ষা করে পরানপুর মাঠে ফসলী জমি নষ্ট করে অবৈধ পুকুর খনন করা হচ্ছে।অবৈধ এই পুকুরের কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চারপাশের বিপুল পরিমাণ জমির ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকেরা অবৈধ পুকুর ভরাট করে কৃষি জমি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, প্রশাসন যদি এই অবৈধ পুকুর ভরাট ও খাস জমি উদ্ধার করেন, তবেই তাদের কাছে মনে হবে এই অবৈধ কর্মকান্ডে  প্রশাসনের কারো কোনো সহযোগীতা নেই। এদিকে অসমর্থিত একটি সুত্র জানায়, গত ১২ জুন বুধবার দুপুরে পুকুর খননের সময় মুর্তি সাদৃশ্য বস্তু উঠে আসে। কিন্ত্ত শাফিউল সেটা কাউকে দেখতে না দিয়ে তড়িঘড়ি সেটা সরিয়ে নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,এদিন খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা পুকুর পাড়ে যাবার আগেই সবাই ট্রাক্টর নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা বলেন, গ্রামের মানুষের মধ্যে গুপ্তধন পাওয়া-না পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে, তবে তারা কেউ সুনিদ্রিস্ট তথ্য দিতে পারছে না।

এবিষয়ে জানতে চাইলে শাফিউল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন,গ্রামের কিছু বাটপার মানুষ এসব মিথ্যাচার করছে। তিনি বলেন, ইউএনও অফিস ও থানা থেকে  অনুমতি নিয়ে তিনি পুকুর খনন করছেন। এবিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান  বলেন, কৃষি জমিতে পুকুর খননের কোনো সুযোগ নেই, আর অনুমতি দেবার প্রশ্নই আসে না।

তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট  ইউনিয়ন  (ইউপি) ভুমি কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট