1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননা প্রশ্নে রুল - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় দুর্গা পূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননা প্রশ্নে রুল

  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডটকম: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে এ সংক্রান্ত আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির (পল্লব)। তিনি বাসসকে আদালতের আদেশের বিষয়টি জানান। তিনি বলেন, ৫ জুন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়।

ব্যারিস্টার পল্লব বলেন, গুগল, ফেসবুক, অ্যামাজনসহ অন্যান্য ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছ থেকে বাংলাদেশের আইন অনুযায়ী ট্যাক্স ও ভ্যাট আদায়ে উচ্চ আদালতের নির্দেশ প্রতিপালন করে অগ্রগতি প্রতিবেদন দাখিল না করায় এনবিআর চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ায় তার বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। ২০২০ সালের ৮ নভেম্বর দেয়া হাইকোর্টের রায় ও আদেশ না মানায় গত ১৯ মে ই-মেইলযোগে এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশটি পাঠানো হয়েছিল। ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির (পল্লব) ও ব্যারিস্টার মো. কাউছার।

নোটিশে বলা হয়, হাইকোর্টের রায়ে প্রদত্ত নির্দেশনা ১০ দিনের মধ্যে প্রতিপালন না করলে আদালত অবমাননার অভিযোগে মামলা করা হবে।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট