1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুর থানার এএসআই ইউসুফ আলীর বিরুদ্ধে আইজিপির নিকট অভিযোগ - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

লালপুর থানার এএসআই ইউসুফ আলীর বিরুদ্ধে আইজিপির নিকট অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর: নাটোরের লালপুর থানার এএসআই ইউসুফ আলীর বিরুদ্ধে আইজিপি অফিসে অভিযোগ করেছেন উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গন্ডবিল গ্রামের আরমান চৌকিদারের ছেলে বকুল হোসেন। মঙ্গলবার(১১ই জুন -২০২৪)অনলাইন ইমেইল এর মাধ্যমে আইজিপি অফিসে এই অভিযোগ করেছেন বলে জানা গেছে। অভিযোগের অনুলিপি  স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার নাটোর বরাবর একই মাধ্যমে পাঠানো হয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী বকুল হোসেন সংবাদ কর্মীদের জানান,আমি পেশায় একজন কৃষক,বসন্ত বিলে রাতে পুকুরের মাছও পাহারা দেয়।আমি গত ১০/০৬/২৪ইং তারিখ সোমবার দিবাগত রাত ১০টার দিকে একই এলাকার বসন্তপুর বিলের পাড়ে অবস্থানরত আমার ফুফু মাজেদা (মাজে ফকির)এর বাড়িতে লালপুর থানায় কর্মরত এএসআই ইউসুফ আলী সহ তার সঙ্গীয় ফোর্স ঢুকে পড়ে এবং প্রতিটি ঘর তল্লাশি চালায়। এসময় আমার ফুফু মাজেদা পুলিশের নিকট কারণ জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এই বাড়িতে দেহ ব্যাবসা চলে বলে উল্লেখ করেন।

এ সময় তাদের চেচামেচি শুনে আমি আমার পাহারারত পুকুরপাড় থেকে ফুফুর বাড়ির সামনে পৌঁছালে আমাকে প্রাথমিক পর্যায়ে আটক করে স্থানীয় বাসিন্দা কেয়ামত আলীর বাড়ি পার করে নির্জন স্থানে নিয়ে গিয়ে বলে ২০ হাজার টাকা দিলে ছেড়ে দিব না হলে মামলা দিয়ে আদালতে পাঠাবো। আমি দিতে অস্বীকার করলে কয়েকটি চড়-থাপ্পড় মারে।পরে নিরুপায় হয়ে প্রানভয়ে বিষয়টি স্থানীয় মেম্বারকে জানায় এবং টাকা দিতে স্বীকার করি।পরে আমার আত্নীয় ও উপস্থিত স্বাক্ষী১/ নাজমুল(৫৫)পিতা মৃত ছুবান আলী ২/ভূগোল(৩৫)পিতা মাজদার ৩/রতন (৩২)পিতা আরমান এর মাধ্যমে এএসআই ইউসুফ আলীকে ২০ হাজার টাকা প্রদান করি।

টাকা পাওয়ার পরে এএসআই ইউসুফ আলী আমাকে বলে এ বিষয় নিয়ে যদি থানায় বা অন্য কাউকে বলিস তো আমার হাত থেকে কিন্তু বাঁচতে পারবি না বলে দিলাম।

আমি একজন গরীব মানুষ, টাকা গুলো ঋণ দেনা করে সংগ্রহ করে দিয়েছি,বর্তমানে আমি হতাশ হয়ে পড়েছি।এমতাবস্থায় আমি থানার ওসিকে জানালে এএসআই ইউসুফ রাগের চোটে যদি আমাকে গুলি করে মেরে ফেলে তাই ভেবে এএসআই ইউসুফ আলীর সুষ্ঠু বিচার হওয়ার জন্য আইজিপি অফিসে অভিযোগ করতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার তারিকুল ইসলাম অভিযোগের অনুলিপি পাওয়ার পরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট