1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে রাসিকের সমন্বয় সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে রাসিকের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র ঈদুল আযহা-২০২৪ উপলক্ষ্যে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাইকরণ ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড সচিব ও ওয়ার্ড সুপারভাইজার (পরিচ্ছন্ন) সমন্বেয় এক সভা অনুষ্ঠিত  হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুর ১২টায় নগর ভবনের সিটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম।
সভায় উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান জনি, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার।  সভা সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।
সভায় জানানো হয়, পবিত্র ঈদুল আজহার পরদিনই নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার লক্ষ্যে কোরবানির বর্জ্য অপসারণে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোরবানির পশু জবাইয়ের পর ওই স্থানে ব্লিচিং পাউডার ছিটানো, পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলতে ওয়াটার ট্যাংকারের ব্যবস্থা রাখা হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে লিফলেট প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত লিফলেট জনসাধারণকে অবহিত করণের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডের অন্তর্গত মসজিদের ইমাম দ্বারা জুমার নামাজের খুতবায় ও ঈদুল আজহার জামাতে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। পরিচ্ছন্ন বিভাগের সব (কেন্দ্রীয় ও ওয়ার্ড) পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর ঈদের দিনের ছুটি বাতিল করা হয়েছে। পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে ওয়াটার ট্যাংকার ব্যবহার করা হবে। সব কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঈদের দিন কন্ট্রোলরুম খোলা হয়েছে। বর্জ্য অপসারণে রাসিক কন্ট্রোলরুমের মোবাইল নম্বরসমূহ হচ্ছে, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা-০১৭৪০-০০৩০৪০, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং)-০১৭১৩-০৯৮৯৫৬, অফিস সহকারী- ০১৫২১-৩৬৫৩৬৬, সুপারভাইজার-০১৭৫১-০০৩০৬৩। অভিযোগ গ্রহণের সময় ঈদুল আজহার দিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত।
সভা প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর নিযাম উল আযিম বলেন, মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দিকনির্দেশনায় বিগত বছরগুলোর ন্যায় এবারো দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। পরিচ্ছন্ন রাজশাহীর সুনাম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। বিগত বছরের ন্যায় এবারো  দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে আমরা নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট