1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে ট্রেন দুর্ঘটনায় আহত কিশোরের চিকিৎসায় জামায়াত নেতারা, পরিচয় উদ্ধারে সহযোগিতা কামনা রূপসায় দুর্গা পূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ

কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো.ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি’র সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সহকারী কমিশনার (ভূমি) জানান, কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসসহ স্থানীয় ৪টি ইউনিয়ন ও একটি পৌর ভূমি অফিসে আগামী ১৪ জুন পর্যন্ত সেবা কর্মসূচি চলবে। ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে। সেবা প্রার্থীদের সহযোগিতার জন্য তথ্য কাম-সেবা বুথ স্থাপন করা হয়েছে।

এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, ভূমি সেবা প্রত্যাশী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট