1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালিয়ার কলাবাড়ীয়া হত্যাকান্ডের জেরে আসামী পক্ষের বাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল

কালিয়ার কলাবাড়ীয়া হত্যাকান্ডের জেরে আসামী পক্ষের বাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার: নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া আনিস শেখ হত্যাকান্ডের জেরে আসামী পক্ষের বাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বাদী পক্ষের লোকজন ৩ জুন (সোমবার) দিবাগত রাত ১০ টা থেকে রাত ২ টা পর্যন্ত আসামী পক্ষের ৫ টি পরিবারের ১৩ টি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ভুক্তভোগীরা।এ ছাড়া ঢাকায় থেকেও আসামী হয়েছেন মৃত জালাল শেখের দুই ছেলে ইরফান ও ইনসান এবং শহিদ শেখের ছেলে ইয়াসিন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চরকান্দিপাড়ার আসামী পক্ষের মঞ্জুর শিকদার, মনির শেখ, শহিদ শেখ, খোকা মোল্যা ও এরফান শেখসহ ৫টি পরিবারের ১৩ টি বাড়ী ভাংচুরসহ ব্যবহার্য আসবাবপত্র কুপিয়ে ও ভেঙ্গে ফেলা হয়েছে। এছাড়া কয়েকটি পরিবারের গরু-ছাগল, হাঁস-মুরগী ও কবুতরসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র লুট করেছে বলে জানান পুরুষ শূণ্য বাড়ীর ভুক্তভোগী মহিলারা। ঢাকায় থেকেও আসামী হওয়া ইরফান ও ইনসান শেখের মা বলেন, আমার দুটি ছেলে ঢাকায় থাকে তাদের ও আসামী করেছে এবং আমার ঘরের সবকিছু চুরমার করে ফেলেছে।

ইরফানের বোন লিপি বেগম বলেন, আমার দুটোরভাই ঢাকায় থাকে তাই আমরা ভেবেছি আসামী হবো না। তাই ঘরের কোন মাল জিনিস আমরা সরাই নাই। রাত্রে হঠাৎ করে আমাদের বাড়ি ভাংচুর করে অনেক জিনিসপত্র নিয়ে গেছে এবং যা নিতে পারেনি ভেঙ্গে রেখে গেছে। শহিদ শেখের স্ত্রী বলেন, আমার ছেলে ইয়াসিন ঢাকায় থেকেও আসামী হয়েছে। পুরুষ মানুষ কেউ বাড়ী নেই। রাতে আমাদের চারটি ঘর ভেঙ্গে ফেলেছে। আমাদের ৫ টি গরু একটি ফ্যান খুলে নিয়ে গেছে প্রতিপক্ষরা।

আসামী মঞ্জুর শিকদারের মা জানান, গত রাত ১১ টার সময় ১৫/২০ জন লোক এসে বাড়ীঘর ভাংচুর করে এবং আজ সকাল ১১টার দিকে তাদের ১৫০ টি হাঁস লুট করে নিয়ে যায়। আসামী ওসিকার শেখের ছেলে শেখ রিয়াজ বলেন, আমার বাবা একজন মাদ্রাসা শিক্ষক, তিনি আমাদের পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি। আমার বাবর কিছু হলে আমাদের ৪ ভাইবোনের লেখাপড়া মাটি হয়ে যাবে। নিহত আনিসের আপন খালাত ভাই নড়াগাতী থানায় কর্মরত কনষ্টেবল রিয়াদ মোল্যা সিভিল পোষাকে গিয়ে নানা হুমকি দিচ্ছে। এ ছাড়া কাউকে আটক করলে থানায় ২৪ ঘন্টার বেশী আটকের নিয়ম না থাকলেও আমার বাবারে ৭২ ঘন্টা পরে চালান করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন তিনি। এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ভাংচুরের বিষয়ে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট