1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক মেয়রের সাথে মোহনপুর  উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাসিক মেয়রের সাথে মোহনপুর  উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক………
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোহনপুর  উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেন বকুল ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বিল বিল্লাহ ।  বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনে মেয়র দপ্তরে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। এ সময় রাসিক মেয়র তাঁদের মিষ্টিমুখ করান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহরাব আলী খান, মোহনপুর থানা আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী প্রামাণিক, সাবেক চেয়ারম্যান খন্দকার রবিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান উসমান গণি প্রামানিক, রায়ঘাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক  শহিদুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গোলাম মোস্তফা।

উল্লেখ্য, ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোহনপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট