1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

লালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর: নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া এলাকায় একটি ইটভাটায় জমে থাকা পানিতে ডুবে রাব্বি(৮)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে ২০২৪) দুপুরে চামটিয়া এলাকায় সাবেক চেয়ারম্যান ইয়াছিন আলীর ইটের ভাটায় জমে থাকা পানিতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি লালপুরের বালিতিতা-  রামকৃষ্ণপুর পূর্ব পাড়া গ্রামের রিমন আলীর ছেলে বলে জানা যায় এবং রাব্বি প্রায় ১০ দিন আগে উপজেলার চামটিয়া গ্রামে নানা সিদ্দিক আলীর বাড়িতে বেড়াতে যায়। এ সময় দুপুরে বন্ধুদের সাথে খেলাধুলার এক পর্যায়ে ভাটার জমে থাকা পানিতে গোসল করতে নেমে সে ডুবে যায়। বন্ধুদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে রাব্বিকে উদ্ধার করে দ্রুত  লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট