1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে জমজমাট আমের বাজার তবে হতাশ ক্রেতারা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত হরিপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, মাঠে উপস্থিত এডভোকেট সেলিম রেজা মাসুম রানীশংকৈলে ১৩৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন: বিশ্ব বাস্তবতায় সভাপতির ঘোষিত ৬ অগ্রাধিকার ও বাস্তবায়নের চ্যালেঞ্জ রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পদ্মা নদীতে নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে কুপিয়ে জখম, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার

রাজশাহীতে জমজমাট আমের বাজার তবে হতাশ ক্রেতারা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৪৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

পুঠিয়া প্রাতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে জমজমাট আমের বাজার বসেছে। ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী ১৫ মে থেকে গুটিজাতের আম, ২৫ শে মে থেকে গোপালভোগ, রানীপছন্দ বাজারজাত শুরু হয়েছে। এ বছর স্বল্প আম থাকলেও দাম ভালো থাকায় খুশি কৃষক রা। গোপালভোগ আম প্রতি মন ২৪০০-২৮০০ টাকা,গুটি আম প্রকারভেদে প্রতিমন ১২০০-১৮০০ টাকা দরে বিক্রি করছেন কৃষকরা।

ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী ৩০ মে থেকে হিমসাগর আম উঠার কথা থাকলেও আজকে তেমন হিমসাগর আম বাজারে আসেনি।তবে স্থানীয় কৃষক, ব্যবসায়ী দের সাথে কথা বললে তারা জানান আরোও এক সপ্তাহ পর থেকে জমজমাট ভাবে বাজারে আসবে আম। তবে এবছর আমের স্বল্পতার কারণে আমের দাম বেশি হওয়ায় আম কিনতে হিমসিম খাচ্ছে ক্রেতা,ব্যবসায়ীরা।

ঢাকা থেকে আগত কিছু ব্যাবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, আমের দাম অনেক বেশি এখান থেকে বেশি দামে আম কিনে ঢাকায় বিক্রি করতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আর ১সপ্তাহ পর থেকে বানেশ্বর হাট থেকে শতশত ট্রাক আম যাবে দেশের বিভিন্ন স্থানে। এ বছর রাজশাহীতে আমের বাণিজ্য ধরা হয়েছে একহাজার পাঁচশত কোটি টাকার ও বেশি, যার সিংহ ভাগ আম যাবে এই বানেশ্বর হাট থেকে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট