1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুরে পিস্তল-রিভলবারসহ ৩ ডাকাত গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ:
নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের নতুন বই ‘ছোটদের নজরুল’ মির্জাপুরে ট্রেন দুর্ঘটনায় আহত কিশোরের চিকিৎসায় জামায়াত নেতারা, পরিচয় উদ্ধারে সহযোগিতা কামনা রূপসায় দুর্গা পূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন

গাজীপুরে পিস্তল-রিভলবারসহ ৩ ডাকাত গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল-রিভলবার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- পাবনার সুজানগর থানার রায়পুর ক্ষেতুপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মনির মোল্লা (৩৮), বগুড়ার গাবতলী থানার মাঝিপাড়া এলাকার মৃত লৈমুদ্দিনের ছেলে বাদশা প্রামাণিক (৪১) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে রাশেদুল ওরফে আল আমিন (৪২)।
আজ বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিসি-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার রাতে লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাত বনের ভেতর অবস্থান করছিল। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে ডাকাত সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ তাদের তিনজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এছাড়া তাদের কাছ থেকে একটি হাইড্রলিক কাটার, একটি স্টিলের চাকু ও রেইনকোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা  হয়েছে।
মনিরের নামে ১০টি মামলা, বাদশা প্রমাণিকের নামে ৩টি ও আল আমিনের নামে ২টি মামলা রয়েছে বিভিন্ন থানায়। তারা গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল এবং তারা আন্ত:জলা ডাকাত দলের সদস্য।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন সুমন, সহকারী পুলিশ কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মো. আমির হোসেন ও কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার জাহান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট