1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
ঝড়ে লন্ডভন্ড চাঁপাইনবাবগঞ্জ,ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি শিবগঞ্জ বিপুল পরিমান নেশা জাতীয় সিরাপ সহ পাথর ভর্তি ভারতীয় ট্রাক জব্দ করেছে বিজিবি ​মুসলিম উম্মাহর অভ্যন্তরীণ বিভেদ: সংকট ও সংহতির পথে উত্তরণ  শিবগঞ্জের তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায়  অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়  সাইকেল আরোহী নিহত ‎অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য ‎ গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং 

গোপালগঞ্জে সাংবাদিক পুত্র হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন 

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিক তপু শেখের পুত্র আরমান হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা । আজ রবিবার বেলা এগারোটায় গোপালগড়ঞ্জ প্রেসক্লাব এর সামনে গোপালগঞ্জ টৃঙ্গিড়পাড়া সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।

গত ১১-০৫-২৪ তারিখে প্রতিদিনের মত ইজিবাইক চালাতে বের হয় সাংবাদিকপুত্র আরমান, সে আর বাড়ী ফিরে না আসলে তার বাবা সাংবাদিক তপু টুঙ্গিপাড়া থানায় গিয়ে বিষয়টি মৌখিক ভাবে জানান । পর দিন ১২ তারিখে দুপুরে দাড়িয়ারকুল শ্মশানঘাট এলাকা থেকে আরমানের মরদেহ উদ্ধার করে পুলিশ । পরে এই ঘটনায় একটি হত্যা মামলা দ্বায়ের করেন তার বাবা তপু শেখ। পরে ১৬ তারিখে ঘটনার সাথে জড়িত সাইফুল নামে এক যুবককে আটক করে পুলিশ। বাকীদের দ্রুত গ্রেফতার করতে মানববন্ধন করে আরমানের স্বজনরা।

এসময় প্রেসক্লাব গোপালগঞ্জে সভাপতি মোঃ জুবায়ের হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আরিফুল হক আরিফ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ,প্রেসক্লাব গোপালগঞ্জের যুগ্ম মহাসচিব জয়ন্ত শিরালী, গোপালগঞ্জ টিভি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হোসেন সারমত, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন,জার্নালিস্ট ফেডারেশনের সভাপতি আজিজুর রহমান রনি , সাংবাদিক মাহমুদুর রহমান সাংবাদিক গোলাম রব্বানী, সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন সাংবাদিক পলাশ সিকদার সহ কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা আগামী সাত দিনের মধ্যে আরমান হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট