1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন  - দৈনিক সবুজ নগর
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ: মির্জাপুরে পুলিশ হেফাজতে শিক্ষক নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বিএনপি গোদাগাড়ী এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির মিথ্যা অভিযোগ ও প্রকৃত সত্য খুলনায় বিভাগীয় বইমেলা শুরু আগামীকাল গ্রীন হ্যাভেন স্কুল বাঘা-তে বর্ণিল আয়োজনে বৃত্তি প্রদান ও বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত শিবগঞ্জে ভেজাল গুড় তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানা মালিককে অর্থদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫তম প্রশাসনিক সভা অনুষ্ঠিত: নাগরিক সেবা ত্বরান্বিত ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশ কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

আত্রাইয়ে জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন 

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৪৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই,প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সাংস্কৃতিক সংগঠন আত্রাই সুরের মোহনার উদ্যোগে সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। শনিবার (২৫ মে) সন্ধায় উপজেলা অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে কবির জীবনি ও লেখনি নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের আয়োজক আত্রাই সুরের মোহনার প্রোপাইটর হামিদুল হক রানু, আত্রাই মহিলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক দ্বীন মোহাম্মদ, উপজেলা আওয়ামী সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল আলম শেখ, সমাজসেবা অধিদপ্তর নওগাঁর অবসরপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুর রহিম,আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার প্রমুখ। পরে নজরুল গীতি, সুর-তাল-ছন্দ ও নুপুরের ঝনঝনানিতে সাংস্কৃতিক অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত গড়ায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট