1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব

বাগমারায় উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকলেও নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা থেকে বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় শান্তিপূর্ণ ভাবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। কোন প্রকার সহিংসতা ছাড়াই মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ।

এদিকে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শহিদুল ইসলাম শহীদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় দুই পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী ভোট গ্রহণ শেষে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে জাকিরুল ইসলাম সান্টু ৪৮ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আনারস প্রতীক নিয়ে আবদুর রাজ্জাক সরকার ওরফে আর্ট বাবু পেয়েছেন ৪ হাজার ৩১৩ ভোট। সেই সাথে মোটরসাইকেল প্রতীকে নাসিমা আক্তার পেয়েছে ২ হাজার ২ শত ৬৪ ভোট। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে কলস প্রতীকে কহিনুর বানু ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রজাপতি প্রতীক নিয়ে মমতাজ আক্তার বেবি পেয়েছেন ৫ হাজার ৬০২ ভোট এবং ফুটবল প্রতীক নিয়ে সহকারি অধ্যাপিকা শাহিনূর খাতুন পেয়েছেন ৪ হাজার ৭০৩ ভোট।

নিরুৎতাপ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল কম। লাইনে দাঁড়ানো কোন ভোটার চোখে পড়েনি। সেই সাথে উপজেলা জুড়ে কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। বাগমারায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ভোটার ব্যতীত অন্যান্য সংগঠন বা দলের ভোটাররা কেন্দ্রে না যাওয়ায় ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১২২ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাগমারায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৬৮২ এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৪৮৯ জন। এরমধ্যে ৩ জন রয়েছে তৃতীয় লিঙ্গের। তবে ১২২টি কেন্দ্রে ভোট বৈধ ভোট পড়েছে ৫৪ হাজার ৬০১ টি। যার শতকরা হিসেবে ভোট পড়েছে ১৭.৯৮ ভাগ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট