1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ফকিরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে নতুন দুই মুখ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

ফকিরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে নতুন দুই মুখ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো: সোহরাব কাজী, ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় ৪৫টি নির্বাচনী কেন্দ্রে সকাল ৮টা থেকে বিরামহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। তবে পুরুষ ভোটারের থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এছাড়া নতুন ভোটারদের আগ্রহ দেখা গেছে অনেক বেশী। তারা অতি উৎসাহের সাথে ভোট প্রদান করেছেন। ফকিরহাট উপজেলায় মোট ভোট কেন্দ্র-৪৫টি, প্রিজাইডিং অফিসার ছিলেন ৪৫জন। উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ২৪হাজার ৯৯৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২হাজার ৭২জন এবং নারী ভোটার ৬২হাজার ৯২৪জন।

ফকিরহাটে নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য বিভিন্ন আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা মাঠে ছিল। ফকিরহাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন তিন প্রার্থী, তারা হলেন স্বপন দাশ (আনারশ), শেখ ওয়াহিদুজ্জামান বাবু (মটরসাইকেল) এবং ফজিলা বেগম (দোয়াত-কলম)। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ছিলেন শেখ মোস্তাহিদ সুজা (উড়োজাহাজ), শেখ ইমরুল হাসান (তালা), মো. কওসার আলী ফকির (টিউবওয়েল), এবং সৈয়দ অলিদ ইমন (টিয়া পাখি), অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন দুইজন তাদের মধ্যে তহুরা খানম (কলস) এবং আয়েশা সিদ্দিকা (ফুটবল) প্রতীকে নির্বাচন করেন। এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ মোস্তাহিদ সুজা (উড়োজাহাজ) তিনি নির্বাচনের দুইদিন আগে অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

সকল ভোটকেন্দ্রের ফলাফলের ভিত্তিতে বর্তমান উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ কে পরাজিত করে ১৬,৮৭৭ ভোটে বিজয়ী হন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান বাবু, ভাইস চেয়ারম্যান পদে শেখ ইমরুল হাসান, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম নির্বাচিত হন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট