1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারা উপজেলা চেয়ারম্যান  সান্টু ও মহিলা ভাইস-চেয়ারম্যান কহিনুর বানু বিজয়ী - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগমারা উপজেলা চেয়ারম্যান  সান্টু ও মহিলা ভাইস-চেয়ারম্যান কহিনুর বানু বিজয়ী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৬৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

রুস্তম আলী শায়ের, বাগমারা থেকে: বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতিকের প্রার্থী জাকিরুল ইসলাম সান্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কহিনুর বানু। জাকিরুল ইসলাম সান্টু ৪৭হা: ৩২২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোহিনুর বানু ৪১হা: ৭২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

২১মে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচন।ভোটার উপস্থিত কম হলেও উৎসব মূখর ছিলো ভোটের পরিবেশ।কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। মোট ৩জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন।প্রাপ্ত ফলাফল অনুযায়ী আনারস প্রতিকের প্রার্থী আব্দুর রাজ্জাক সরকার বাবু পেয়েছে ৪হা: ৩২১ ভোট এবং মোটরসাইকেল প্রতিকের নাছিমা আক্তার পেয়েছেন ২হা: ২৬৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতিকের প্রার্থী মমতাজ আক্তার বেবি পেয়েছেন ৫হা: ৪৪৭ ভোট এবং শাহিনুর আক্তার ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ৪হা: ৫৬৮ ভোট।

উল্লেখ্য ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে শহিদুল ইসলাম শহীদ। বেসরকারি ভাবে মোট প্রাপ্ত ফলাফল (চেয়ারম্যান) জাকিরুল ইসলাম সান্টু (ঘোড়া)–৪৭হা: ৩২২ ভোট, আব্দুর রাজ্জাক সরকার (আনারস)–৪হা: ৩২১ ভোট, নাছিমা আক্তার (মোটরসাইকেল)–২হা: ২৬৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রাপ্ত ফলাফল,কহিনুর বানু (কলস)–৪১হা: ৭২৩ ভোট, মমতাজ আক্তার বেবি (প্রজাপতি)–৫হা: ৪৪৭ ভোট ও শাহিনুর খাতুন (ফুটবল)–৪হা: ৫৬৮ ভোট।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট