1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে আওয়ামী লীগ কর্তৃৃক চেয়ারম্যান ময়না কে গণসংবর্ধনা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

তানোরে আওয়ামী লীগ কর্তৃৃক চেয়ারম্যান ময়না কে গণসংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যার পরে প্রকাশনগর স্কুল মাঠে মুন্ডুমালা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এর আয়োজনে ও মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন আমিনের সভাপতিত্বে এবং পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক কাওসার আলী রয়েলের সঞ্চালনায় বিশাল সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, বাধাইড় ইউপি চেয়ারম্যান ও ইউপি আ”লীগের সভাপতি আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ও ইউপি দক্ষিণের আ”লীগের সভাপতি আব্দুল মতিন, পৌর আ”লীগের ল সহ-সভাপতি সাজেমান, মুন্ডুমালা পৌর কাউন্সিলর নাহিদ হাসান পৌর আওয়ামী লীগ নেতা ডালিম, যুবলীগ নেতা দুলাল প্রমুখ।

এসময় দলীয় নেতাকর্মী ছাড়াও প্রকাশনগর গ্রামের জনসাধারণ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে আদিবাসী সম্প্রদায়ের কিশোরীরা গানের তালে তালে নেচে চেয়ারম্যান কে বরন করে নেয়। পরিশেষে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট