1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি: লার্নিং এন্ড এক্সপেরিয়েন্স শেয়ারিং অন ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন সফরে গেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধি দল। স্বাস্থ্য বিভাগের ৬৮ সদ্যদের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা স্থায়ী কমিটির সভাপতি ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দলটি শনিবার (১৮ মে) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নগর মাতৃ সদন ও সিটি কর্পোরেশনের জেনারেল হাসপাতাল পরিদর্শন করে তাদের সেবা কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। সাক্ষাৎকালে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের শুভেচ্ছা স্মারক ও উপহার চসিক মেয়রের হাতে তুলে দেন রাসিকের কাউন্সিলরবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সালাম মাসুম, মাননীয় মেয়র মহোদয়ের একান্ত সচিব (উপসচিব) আবুল হাসেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ ইনাম হোসেন রানা, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির চৌধুরী, সহ-স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তপন কুমার চক্রবর্তী, তত্ত্বাবধায় প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, বস্তি উন্নয়ন ও সমাজসেবা কর্মকর্তা মোঃ মাইনুল হোসেন আলী চৌধুরী জয়, ভ্যাকসিনেশন ইনচার্জ আবু সালেহ, নগর মাতৃসদন ইনচার্জ দিদারুল মনির রুবেল, গাইনি কনসালটেন্ট, ডা. রহিমা খাতুন, সনোলজিস্ট ডালিয়া ভট্টাচার্য, এনেসথেসিস্ট ডা. পঙকজ কুমার দেওয়ানজি, চট্রগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালের ইনচার্জ ডা. হোসনে আরা বেগম, পুল কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন রাসিকের সংরক্ষিত কাউন্সিলর সেবুন নেসা ও আলফাতুন্নেসা পুতুল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম, মেডিকেল অফিসার আমিনা ফেরদৌস, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট