1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরের বিলমাড়িয়াতে আদর্শ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সভা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

লালপুরের বিলমাড়িয়াতে আদর্শ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

লালপুর,নাটোর প্রতিনিধি: প্রতিবন্ধিতা বোঝা নয়,শ্রমে জ্ঞানে করবো জয় এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে গড়ে উঠে আদর্শ প্রতিবন্ধী উন্নয়ন নামক সংস্থাটি।এর-ই ধারাবাহিকতায় শুক্রবার(১৭ই মে-২৪) সকালে বিলমাড়িয়া ইউনিয়নে অবস্থানরত বিলমাড়িয়া মডেল একাডেমির সন্মেলন কক্ষে উক্ত সংস্থাটির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ্উদ্দিনের সঞ্চালনায় প্রতিবন্ধীদের উন্নয়নে একটি সাধারণ সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মিন্টু,সংস্থাটির সহ- সভাপতি মিতা খাতুন,বিশিষ্ট সমাজ সেবক মনিনুল ইসলাম@ মোমিন ডাঃ,বিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম আলী ডাঃ,সদস্য রাজু আলী,নাহিদ হোসেন,কাউসার হোসেন, সাইফুল ইসলাম,সাংবাদিক আব্দুর রশিদ মাষ্টার,জিয়াউর রহমান,মজিবুল হক,সাকিরা খাতুন,আব্দুল আল মাহফুজ,আরিফ মাহমুদ,মিজানুর রহমান,হেলাল আহমেদ,ইসলাম প্রাং,কুতুব মন্ডল,দিপংকর চৌধুরী সহ বিভিন্ন সূধীজন উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান মিন্টু তার বক্তব্যে বলেন,প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, প্রতিবন্ধীদের ভাগ্যের দুয়ার খুলেছে। সরকারি ভাবেও বিভিন্ন ধরনের সহায়তায় তারা পাচ্ছে।সেই সাথে আমাদেরকেও তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে প্রতিবন্ধী সদস্যদের নিয়ে তাদের উন্নয়নে কাজ করার প্রবল ইচ্ছে নিয়ে এই সংগঠনের অগ্রগতি নিশ্চিত করার আহবান জানিয়েছেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট