1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাকেরগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আওয়ামীলীগ নেতার নির্বাচনী অফিস, সংঘর্ষের আশংকা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাকেরগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আওয়ামীলীগ নেতার নির্বাচনী অফিস, সংঘর্ষের আশংকা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে এক বিএনপি নেতার বাড়িতে আওয়ামী লীগ নেতার নির্বাচনী অফিস করায় বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তাদের এ ক্ষোভ যেকোন সময় বিক্ষোভে রুপ নিতে পারে।

সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সদ্যসমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজীব আহম্মদ তালুকদার কাপ-পিরিচ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির হাই কমান্ড কেন্দ্রিয়ভাবে সারাদেশে নির্বাচন বয়কট করায় বিএনপির নেতা-কর্মীদের ভোটদান থেকে বিরত থাকতে নির্দেশ দেয়। তা সত্ত্বেও উপজেলা পরিষদ নির্বাচনে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক ও দুধল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল আহসান জুয়েল সিকদার আওয়ামী লীগ নেতা রাজিব আহম্মদ তালুকদারের কাপ-পিরিচ মার্কার পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন। এমনকি তিনি তার দুধল ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামের বাড়িতে কাপ-পিরিচ মার্কার নির্বাচনী অফিস করেন।  সেখান থেকেই নির্বাচনী স্লিপ ও টাকা বিতরণ করেন।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির এক নেতা অভিযোগ করেন, বিএনপি নেতা জিয়াউল আহসান জুয়েল সিকদার কেন্দ্রিয় বিএনপির দলীয় নির্দেশ অমান্য করে আওয়ামী লীগ নেতা রাজিব আহম্মদ তালুকদারের নিকট থেকে মোটা অংকের টাকা গ্রহন করে তার কাপ-পিরিচ মার্কার নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ ঘটনায় উপজেলা বিএনপি নেতাদের মনে চরম ক্ষোভ বিরাজ করছে।

দুধল ইউনিয়ন বিএনপি’র একাধিক নেতা পরিচয় গোপন রাখার শর্তে অভিযোগ করেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জিয়াউল আহসান জুয়েল সিকদার টাকার বিনিময়ে বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনা না মেনে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করেছে। এমনকি তিনি তার গ্রামের বাড়িতে কাপ-পিরিচ মার্কার নির্বাচনী অফিস করেছে। যে কারণে দলের তৃণমূল নেতা-কর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে।

উপজেলা বিএনপি নেতৃবৃন্দ অবিলম্বে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী অভিযুক্ত উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক জিয়াউল আহসান জুয়েল শিকদারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

এবিষয়ে জানার জন্য অভিযুক্ত উজালা বিএনপি সিনিয়র যুগ্ন-আহবায়ক জিয়াউল আহসান জুয়েল সিকদারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট