1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ক্যান্সার সৃষ্টিকারী নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম বিক্রি করায় মোহনপুরে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বিএসটিআই - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

ক্যান্সার সৃষ্টিকারী নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম বিক্রি করায় মোহনপুরে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বিএসটিআই

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে আজ রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র অনুমোদনবিহীন এবং নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম (গৌরী, চাঁদনী, ডিউ, নূর প্রভৃতি) বিক্রি-বিতরণ করায় কেশরহাট বাজারে অবস্থিত মেসার্স মসলেম ভ্যারাইটি স্টোরকে ১৫,০০০/- (পনের হাজার টাকা) জরিমানা করা হয় এবং নিষিদ্ধ পণ্যসমূহ জব্দ করা হয়।

এছাড়া বিএসটিআই’র অনুমোদনবিহীন স্কিন ক্রিম, লিপস্টিক ও নেইল পলিশ বিক্রি করায় একই এলাকায় অবস্থিত মেসার্স মিজান স্টোরকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা), মেসার্স শাওম স্টোরকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) ও মেসার্স দিনা স্টোরকে ৩,০০০/- (তিন হাজার টাকা) জরিমানা করা হয় এবং নিষিদ্ধ পণ্যসমূহ জব্দ করা হয়।

উল্লেখ্য, মানবদেহে স্কিন ক্যান্সার সৃষ্টিকারী মার্কারির সর্বোচ্চ মাত্রা সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ডে ১.০০ (এক) পিপিএম এর নীচে রাখার কথা থাকলেও এসব নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিমে মার্কারির পরিমাণ পাওয়া যায় ১০০ থেকে ৭৩৭ পিপিএম। এছাড়া নিষিদ্ধ কেমিক্যাল হাইড্রোকুইনন-ও ব্যবহৃত হয় কিছু সংখ্যক স্কিন ক্রিমে। মূলত এই নিষিদ্ধ স্কিন ক্রিমসমূহ পাকিস্তান ও ভারতসহ বিশে^র বিভিন্ন দেশ হতে চোরাই পথে বাংলাদেশে প্রবেশ করে।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, মোহনপুর, রাজশাহী আয়শা সিদ্দিকা এর নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন মোহনপুর থানা পুলিশ ও আনসার এর সদস্যবৃন্দ। ভ্রাম্যমাণ আদালত শেষে কেশরহাট বাজার মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিমের তালিকা সবার মাঝে বিতরণের জন্য সরবরাহ করা হয় এবং ক্রেতা সাধারণের মাঝে জনসচেতনতা তৈরির জন্য অনুরোধ করা হয়।

জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট