1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঝালকাঠি সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান হোসেন খান এর উপর বর্বরোচিত হামলায়  বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার নিন্দা   - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

ঝালকাঠি সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান হোসেন খান এর উপর বর্বরোচিত হামলায়  বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার নিন্দা  

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: দেশজুড়ে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে”দোয়াত -কলম” প্রতীকে ঝালকাঠি সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী, ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার মেজর ডোনার মেম্বর ও উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক- আলহাজ্ব রোটারিয়ান সুলতান হোসেন খানের উপর ১৪.০৫.২৪ তারিখ সন্ধ্যায় তার পূর্ব নির্ধারিত প্রচারণা সভায় প্রতিপক্ষ দুষ্কৃতিকারীদের ন্যাক্কার জনক বর্বরোচিত হামলা করে  প্রার্থী সুলতান খানসহ বহু নেতাকর্মী ও সাধারণ মানুষকে মারাত্মকভাবে রক্তাক্ত আহত করার কাপুরুষোচিত ঘটনার তীব্র নিন্দা , ক্ষোভ প্রকাশ ও প্রতিপক্ষ দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি,খুলনার নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ও বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে নির্দলীয় ভাবে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের ঘোষনায়  সাধারণ মানুষসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে  আশার সঞ্চার হয়েছে এবং মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার আগ্রহ বেড়েছে। সে কারণে  আলহাজ্ব সুলতান হোসেন খানের মতো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক একজন প্রজ্ঞাবান, সুধীজন, সাদা মনের মানুষ নির্বাচনে প্রার্থী হয়েছেন।

ঝালকাঠি সদর উপজেলার সাধারণ মানুষের কাছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা থাকায়  প্রতিপক্ষ প্রার্থী তার অর্থ-বিত্ত ও পেশী শক্তি ব্যবহার করে বিভিন্ন সময়ে সুলতান হোসেন খানের নির্বাচনী প্রচারণায় হুমকি -ধামকি ও নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছে। এসব অপকর্মের মাধ্যমে সুলতান হোসেন খানের জনপ্রিয়তা কমাতে ব্যর্থ ও ভীত হয়ে ১৪ তারিখ সুলতান খানের পূর্ব নির্ধারিত একটি নির্বাচনী মতবিনিময় সভায় লেলিয়ে দেয়া দুষ্কৃতিকারী গুন্ডাবাহিনী হামলা চালিয়ে তাণ্ডব সৃষ্টি করে জনমনে ভীতির সঞ্চার করেছে। এ ধরনের নিন্দনীয় ঘটনা প্রতিহত ও প্রতিরোধ করতে না পারলে প্রশাসনের উপর জনগণের আস্থা লোপ পাবে, জনগণের মধ্যে নির্বাচনী আগ্রহ হারিয়ে যাবে এবং ভোট দিতে নিরুৎসাহিত হবে। ফলে দেশের গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হবে এবং দেশ-বিদেশে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।

সুতরাং অবিলম্বে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং উক্ত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন….সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন….. সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, ফিরোজ আলম খান,রাজনীতিবিদ শফিকুল ইসলাম মধু, দৈনিক বর্তমান সময়ের সম্পাদক করীর আহমেদ,রাজনীতিবিদ আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদ , আলহাজ্ব রোটারিয়ান আলতাফ হোসেন, এম এ সালাম, সরদার মিজানুর রহমান, আলহাজ্ব চ.ম মুজিবর রহমান, প্রকৌশলী মাহাবুবুর রহমান শামীম, মোঃ হুমায়ুন কবীর খান প্রমুখ ও নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট