1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি জহুরুল ইসলাম ও শ্রেষ্ঠ তদন্ত ওসি লুৎফর রহমান নির্বাচিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জ, সম্মাননা পেলেন ইউএনও মাজহারুল ইসলাম নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত

নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি জহুরুল ইসলাম ও শ্রেষ্ঠ তদন্ত ওসি লুৎফর রহমান নির্বাচিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আত্রাই প্রতিনিধিঃ নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম,ও জেলার শ্রেষ্ঠ তদন্ত ওসি নির্বাচিত হয়েছেন একই থানা পুলিশের তদন্ত ওসি লুৎফর রহমান। সোমবার (১৩ মে) নওগাঁ জেলা পুলিশ লাইনসে আয়োজিত মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা মিটিংয়ে বিগত মাসের সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও শ্রেষ্ঠ তদন্ত ওসি হিসেবে পুরস্কার তুলে দেওয়া হয় তাদেরকে।

ওসি জহুরুল ইসলাম ও তদন্ত ওসি লুৎফর রহমান আত্রাই থানায় যোগদানের পর কৃতিত্বের সাথে কাজ করে মাদক, ছিনতাই, চুরি ও চুরিকৃত মালামাল উদ্ধারসহ বেশ কিছু মামলার আসামি ও অপরাধীদের আটক করতে সক্ষম হয়েছেন। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম, ও তদন্ত ওসি লুৎফর রহমান বলেন, বিগত মাসে মাদক উদ্ধার, বিভিন্ন সিআর ওয়ারেন্ট তামিলের জন্য সার্বিক কার্যক্রম মূল্যায়নে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপার, নওগাঁ মোহাম্মদ রাশিদুল হক বিপিএম আমাদেরকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও তদন্ত ওসি হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেছেন।

আমরাদের আগামীর পথে অনেক অনুপ্রেরণা দেবে এ সম্মাননা। মানুষের জন্য সব সময় কাজ করে যাব। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ গাজিউর রহমান পিপিএম, প্রশাসন ও অর্থ নওগাঁ। (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফৌজিয়া হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল নওগাঁসহ জেলা পুলিশের বিভিন্ন দফতরের অফিসার বৃন্দু।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট