1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান: আগামী ২৯ মে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।  সোমবার (১৩ মে) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা সরকার অসীম কুমার মোট ৩৩ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পবা ও মোহনপুর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ১১ জন, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- মো. ওয়াজেদ আলী খাঁন (মোটরসাইকেল), মো. ফারুক হোসেন ডাবলু (আনারস), মো. এমদাদুল হক এমদাদ (ঘোড়া), মো. সাইফুল বারী ভুলু (কাপ পিরিচ), মো. আব্দুর রশিদ (দোয়াত কলম) ও ডেভিড রিচার্ড মুর্মু (হেলিকপ্টার) প্রতীকে নির্বাচন করছেন। এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- মো. ফরিদুল ইসলাম রাজু (টিউবওয়েল), মো. শহিদুল ইসলাম (বই), মো. কামরুজ্জামান (টিয়া পাখি), মো. নাজমুল ইসলাম (তালা), মো. রফিকুল ইসলাম (উড়োজাহাজ), মো. সরওয়ারে আলম মানিক (গ্যাস সিলিন্ডারের), শ্রী প্রদীপ কুমার সাহা (মাইক) ও মো. আসাদুজ্জামান আসাদ (চশমা) প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- মোসা. আরজিয়া বেগম (কলস), মোসা. হাসিনা খাতুন (ফুটবল), মোসা. চেনবানু ( হাঁস) ও মোসা. পপি খাতুন (বৈদ্যুতিক পাখা) প্রতীক পেয়েছেন। মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- এনামুল হক (ঘোড়া), আল-মোমিন শাহ গাবরু (কাপ পিরিচ), আলমগীর মূর্শেদ রঞ্জু (মোটরসাইকেল), মেহেবুব হাসান রাসেল (দোয়াত কলম), আফজাল হোসেন বকুল (আনারস)। মোহনপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বিন-বিল্লাহ (টিউবওয়েল), খোন্দকার মশিউর রহমান (উড়োজাহাজ), হাবিবুর রহমান মিঠু (তালা), আব্দুর রউফ (), কবির হাসান ()। মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন- রাবিয়া খাতুন শিমা (কলস), সানজীদা রহমান (প্রজাপতি), ডলি আক্তার (ফুটবল), শ্রীমতি পলি রানী (সেলাই মেশিন), হাবিবা বেগম (পদ্মফুল)।

এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। নির্বাচনী তফসিল অনুযায়ী, বুধবার (২৯ মে) সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পবা উপজেলায় ভোট কেন্দ্র সংখ্যা ৮৪টি, ভোট কক্ষের সংখা ৬২৬টি, মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬০ হাজার ৮৩৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩০ হাজার ৯০১ জন ও মহিলা এক লাখ ২৯ হাজার ৯৩৪ জন এবং হিজড়া ৩ জন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট