1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে ১৮ লাখ টাকা হাতিয়ে বিয়ের ৫দিন পরই শিক্ষিকাকে ডিভোর্স,  প্রতারক গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

তানোরে ১৮ লাখ টাকা হাতিয়ে বিয়ের ৫দিন পরই শিক্ষিকাকে ডিভোর্স,  প্রতারক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন : রাজশাহীর তানোরে বিয়ের প্রলোভন দিয়ে ১৮ লাখ টাকা হাতিয়ে বিয়ের ৫দিন পরই শিক্ষিকাকে ডিভোর্স দেয়া প্রতাকরকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। গ্রেপ্তার প্রতারকের নাম নাজির হোসেন (৩৭)। সে তানোর উপজেলার কলমা ইউপির কলমা গ্রামের আব্দুল হামিদের পুত্র। এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জৈনকা সহকারী শিক্ষিকা (স্বামী পরিত্যক্তা)’র সাথে ১ বছর আগে ফেসবুক পরিচয়ের সুত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের সুত্র ধরে পর্যায়ক্রমে ওই শিক্ষিকার কাছ থেকে ১১ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক প্রেমিক। গত ৩রা মার্চ ২০২৪ইং তারিখ বিকাল সাড়ে ৩ টার দিকে তানোর ভূমি অফিসের সামনের রাস্তায় এক সাথে ৮লাখ ৬০ হাজার টাকাসহ মোট ১৮ লাখ টাকা হাতিয়ে প্রতারক প্রেমিক। গত ২০ এপ্রিল (প্রেমিকা) সহকারী শিক্ষিকাকে তানোর পৌর সভার কাজী আব্দুল মতিন কাজীর কাছে নিয়ে রেজিস্ট্রী করে বিয়ে করে প্রেমিকাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় প্রেমিক নাজির হোসেন।

বিয়ের ৫দিন পর গত ২৫ শে এপ্রিল ২০২৪ ইং তারিখে ডিভোর্স দিয়ে ডাকযোগে ডিভোর্স লেটার প্রেমিকার বাবার বাড়ির ও স্কুলের ঠিকানায় পাঠিয়ে দেয় প্রেমিক। গত ১১ই মে শনিবার প্রতারক প্রেমিক তার বাড়ি কলমা গ্রামে আসলে উভয় পরিবারের সদস্য তাকে আটক রেখে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। বিষয়টি সমাধানে ব্যর্থ হন উভয় পক্ষ ও স্থানীয়রা। পরে আজ রোববার দুপুরে তানোর থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ প্রতারক প্রেমিক নাজির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন। এঘটনায় (স্বামী পরিত্যক্তা) সহকারী শিক্ষিকা প্রেমিকা বাদি হয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রতারক প্রেমিককে থানা হাজতে রাখা হয়েছে। আগামী কাল সোমবার তাকে আদালতে হাজির করা হবে। তিনি বলেন, প্রতারক প্রেমিক এর আগেও ২ টি বিয়ে করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট