1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
লেখা পড়ার পাশাপাশি খেলা ধূলা-সাংস্কৃতিক অঙ্গনে পারদর্শী হতে হবে: এমপি চাঁদ শিবগঞ্জে বিএনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর  বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা শিবগঞ্জে বি এনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে: রূপসায় জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের  বিদায় সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম পোরশায় ঈদুল আজহা উপলক্ষে সচেতনতা সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

তানোরে কৃষকের মাঝে সার, বীজ ও শিক্ষার্থীরা পেলো উপবৃত্তির টাকা

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার কৃষকদের মাঝে আউশ প্রনোদনা সার ও বীজ এবং শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির নগদ টাকা ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এউপলক্ষে শনিবার (১১ই মে) সকাল ১০টায় তানোর উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

তানোর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’ লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন প্রমুখ।

এসময় উপকার ভোগী কৃষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২০২৪ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৭ হাজার ৬শ’ ৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ৫ কেজি, উফশী ধান বীজ ১০ কেজি, টিএসপি ও পটাশ ১০ কেজি বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে ৩৪টি বাইসাইকেল ও নগদ অর্থ বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট