1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে প্রধান শিক্ষককে ম্যানেজ করে দিনের পর দিন ক্লাস ফাঁকি দিয়ে গরুর দালালি করতে ব্যাস্ত সহকারী শিক্ষক মওদুদ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন ২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার পরকিয়া, প্রেমিক যুগল ধরা খেয়ে শ্রীঘরে

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  স্পেশাল ক্রাইম রিপোর্টার, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়া এসবি আদর্শ বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা ও বহুরবুনিয়া ইউপির তথ্যসেবা কেন্দ্রের দায়িত্বে থাকা উদ্যোক্তাকে অনৈতিক কর্মকান্ডে হাতে নাতে ধরে জনতা পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে, বাগেরহাটের দশানী নাম স্থানে একটি বাড়িতে।

পুলিশ জানায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দশানী এলাকার একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রী হিসেবে পরিচয়দানকারী মো. শফিকুল ইসলাম (৪০) ও শাহনেওয়াজ খানম (৩৫) দু’ জনকে স্থানীয় লোকজন অনৈতিক কর্মকান্ডে একটি রুমে একত্রে থাকা অবস্থায় ধরে থানায় খবর দিলে ওই যুবক-যুবতীকে আটক করা হয়। স্থানীয়রা জানান, আকটকৃত শাহনেওয়াজ খানম বহরবুনিয়া এসবি আদর্শ বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা পরকিয়ায় আশক্ত হয়ে বাগেরহাট শহরের একটি বাসায় গত দু’দিন ধরে বহুরবুনিয়া ইউপির তথ্যসেবা কেন্দ্রের দায়িত্বে থাকা উদ্যোক্তা প্রেমিক মো. শফিকুল ইসলামের সাথে অবস্থান করছে। বিষয়টি স্থানীয় প্রতিবেশী লোকজনের সন্ধেহ হলে তাদের একটি কক্ষে একান্তভাবে হাতে নাতে ধরে ফেলে। পরে তারা স্বামী-স্ত্রী পরিচয় দিলেও কোন প্রমান দেখাতে না পারায় স্থানীয়রা ওই প্রেমিক যুগলকে পুলিশে সোপর্দ করে।

আটককৃতদের পরিচয় জানা গেছে, মো. শফিকুল ইসলাম মোরেলগঞ্জ উপজেলার পূর্ব বহরবুনিয়া গ্রামের মৃত: সাখাওয়াত হোসেনের ছেলে। শিক্ষিকা শাহনেওয়াজ খানম মোরেলগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কুদ্দুস বয়াতীর স্ত্রী, তার সংসারে ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

স্কুল শিক্ষিকা শাহনেওয়াজ খানমের স্বামী মো. কুদ্দুস বয়াতী বলেন, তার স্ত্রী ৩/৪ মাস ধরে পরকিয়ায় আশক্ত হওয়ায় পারিবারিকভাবে তাদের মধ্যে এ নিয়ে কলহ চলছে। সকালে বাগেরহাট কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান তার স্ত্রী ও ওই যুককে ধরে সংবাদ দিলে তিনি ঘটনাস্থলে লোকজন নিয়ে উপস্থিত হন। এ বিষয় তিনি স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা করবেন বলে জানান।

শফিকুল ইসলামের স্ত্রী রিলিয়া খানম বলেন, ২৮ বছর পূর্বে শফিকুলের সাথে তার বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে, মেয়েকে বিবাহও দিয়েছে। একমাস ধরে তার স্বামী ওই স্কুল শিক্ষিকার সাথে পরকিয়ায় জড়িয়ে তার ওপরে প্রয়ই নির্যাতণ করতো। দু’দিন ধরে বাড়িতে না এসে বাগেরহাটে অবস্থান করছিল। আজ সকালে স্থানীয় লোকজন তার স্বামী ও ওই স্কুল শিক্ষিকাকে ধরে তাকে সংবাদ দেয়। তারা দু’জনই বাগেরহাট সদর থানায় আটক রয়েছে। এ বিষয় তিনি একটি অভিযোগ দায়ের করবেন বলে জানান।

বহরবুনিয়া এসবি আদর্শ বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, শাহনেওয়াজ খানম তার বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষিকা, তার আটকের বিষয়টি স্থানীয় অভিভাবকরা তাকে জানিয়েছেন। এ নিয়ে এলাকায় ছাত্র অভিভাবকদের ক্ষোভও রায়েছে। স্কুলের ম্যানেজিং কমিটি না থাকায় তিনি শিক্ষক পরিষদ নিয়ে সভা করবেন। এছাড়াও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবিহিত করে তাদের নির্দেশনা অনুযায়ী ওই শিক্ষিকার বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বাগেরহাট সদর থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, মোরেলগঞ্জের শফিকুল ইসলাম ও শাহনেওয়াজ খানম নামের দু’ জন কে সন্দেহ ভাজন হিসেবে স্থানীয়রা ধরে থানায় খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে। তারা উভয় স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট