1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী সিটি কর্পোরেশন ২৩ নং সাবেক ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র মো. সাইদউজ্জামান মাতো আর নেই.... - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশন ২৩ নং সাবেক ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র মো. সাইদউজ্জামান মাতো আর নেই….

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক……………………………………
রাজশাহী সিটি কর্পোরেশন ২৩ নং সাবেক ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র মো. সাইদউজ্জামান মাতো আজ শনিবার ১১ মে সকালে নগরীর বোসপাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না নিল্লাহে ওয়া ইন্নাল ইলাহী রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে নাতি নাতনী, ভােইবোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

সাইদউজ্জামান মাতো সমাজসেবক ও দীর্ঘ্যদিন বিএনপি রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। সমাজের একজন ভাল মানুষ হিসেবে বেশ পরিচিতি লাভ করেছিলেন। সকল মানুষের দু:খ কস্টে তিনি সবসময় সবার আগে এগিয়ে গেছেন। একজন সহজ সরল মানুষ হিসেবে তিনি সকলের বিপদ আপদে পাশে থাকতেন। কাউন্সিলর থাকাকালে তিনি অত্যান্ত সততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। পরবর্তী  সময়ে ্এ সাবেক কা্নউন্সিলর  পারটাইম হিসেবে মটর শ্রমিক ইউনিয়নের  কাজ করে  জীবিকা নির্বাহ করার জন্য। তবু তিনি তার কস্টের কথা কাউকে কোন দিন বলেননি।

দীর্ঘ  সময় অসুস্থ,  অর্থে র অভাবে ভাল চিকিৎসা করাতে পারেননি। অর্থ নৈতিক প্রচন্ড সংকটের পরও তার পরিবার কায়েকদিন আগে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করে চিকিৎসা দেয়ার চেস্টা করেন। কয়েকদিন থাকার পর অবস্থার তেমন উন্নতি না হওয়ায় চিকিৎসকরা বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করার পরামর্শ  দেন। গত পরশু বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল থেকে ফেরত আনার ১দিন পর আজ সকালে সকল জ্বালা যন্ত্রণার অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন এ জনপ্রতিনিধি।

মো. সাইদউজ্জামান মাতো দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন এর সহধর্মিনী মোসা. সাহেরা বানুর আপন ফুফাতো ভাই। দৈনিক সবুজনগর পরিবার তার আত্মার মাগফেরাত কামনা করছে, সেসাথে আল্লাহ যেন তাকে  জান্নাতবাসি করেন, সে দোয়া সকলের কাছে আবেদন করছে।।

সাবেক কাউন্সিলরের নামাজে জানাজা আজ শনিবার বাদআসর পর অনুষ্ঠিত হবে এবং স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট