1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন শ্যামনগরের ভেটখালী বিলে পানি নিষ্কাশন না হওয়ায় কৃষক দিশেহারা বিক্ষোভ সমাবেশে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ, বদলিতে সরকারি পাঁচ দপ্তরে পাঁচ চেয়ার শুন্য শ্যামপুর চিনিকলে জিয়া পরিষদের  বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ এর শুভ উদ্বোধন  রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল শিবিরের অভিযোগ: “ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন রাজশাহী টার্ফ-এর সৌজন্যে অটিজম শিশুদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ভ্রমণ

ঝালকাঠি সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুলতান খানের পক্ষে গণসংযোগ 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: ঝালকাঠি সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সুলতান হোসেন খানের পক্ষে ভোট প্রদানের যৌক্তিকতা তুলে ধরে।ঝালকাঠি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ১০/০৫/২৪ তারিখ সন্ধ্যায় মতবিনিময় করেন,বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার নেতৃবৃন্দ।

আসন্ন ও চলমান উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার মেজর ডোনার মেম্বার ও উপদেষ্টা, মোংলা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ফেডারেশন অব সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব, রোটারি লিডার আলহাজ্ব রোটারিয়ান সুলতান হোসেন খানের পক্ষে গণসংযোগ করার জন্য বরিশাল সমিতির একটি প্রতিনিধি দল অদ্য ১০ মে শুক্রবার ঝালকাঠি গমন করেছেন।

সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা মো: ফিরোজ আলম খান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার এর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি, ঝালকাঠি সদরের চৌমাথা, কামারপট্টি, কুমার পট্টি, তামাক পট্টি, তুলা পট্টি, মুদিপট্টি, বাজার রোড, কালীবাড়ি রোড, স্টেশন রোড, লঞ্চঘাট, ফায়ার সার্ভিস রোডসহ বিভিন্ন এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান হোসেন খানের দোয়াত – কলম মার্কার পক্ষে লিফলেট বিতরণ সহ ব্যাপক গণ সংযোগ করেন। প্রতিনিধি দলটি দুপুরে নেছারাবাদ কমপ্লেক্সে পবিত্র জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে ব্যাপক গণসংযোগ করেন এবং দোয়াত- কলম মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময়ে বরিশাল সমিতির নেতৃবৃন্দ নেছারাবাদ হুজুর আলহাজ্ব হযরত মাওলানা খলিলুর রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করে সুলতান হোসেন খানের পক্ষে দোয়া কামনা করেন।

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব রোটারিয়ান আলতাফ হোসেন, এম এ সালাম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, রোটারিয়ান প্রকৌশলী মাহাবুবুর রহমান শামীম, মো: কামরুল ইসলাম, মো: হুমায়ুন কবীর খান, সরদার মিজানুর রহমান, রোটারিয়ান আল-আমিন রাকিব, কামরুজ্জামান রুদ্র, আসাদুজ্জামান রাতুল এবং স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মনির হোসেন মিন্টু, রনি হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় প্রতিনিধি দলটি ঝালকাঠি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে সুলতান হোসেন খানের পক্ষে ভোট প্রদানের যৌক্তিকতা তুলে ধরেন। ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান সহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট