1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার তাহেরপুরে গত ১বছরে প্রায় দেড় ডর্জন মোটরসাইকেল চুরি, ধরাছোঁয়ার বাহিরে চোর - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগমারার তাহেরপুরে গত ১বছরে প্রায় দেড় ডর্জন মোটরসাইকেল চুরি, ধরাছোঁয়ার বাহিরে চোর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধি……………………..

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় একের পর এক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটলেও অজানা কারণে ধরাছোঁয়ার বাইরে চোরেরা। এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, গত এক বছরে রাজশাহীর বৃহত্তর কাঁচামালের বাজার তাহেরপুর ও আশেপাশের এলাকা থেকে প্রায় ১৮টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ থাকার পরেও চোরদের সনাক্ত করতে পারেনি পুলিশ।

এজাহার সুত্রে ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ মাসের ২২তারিখে অনুমানিক সকাল ১১টার সময় তাহেরপুর বাজারের পুরাতন পেঁয়াজ হাটা মসজিদের পশ্চিম পাশ থেকে পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা শহিদুজ্জামান মন্ডলের ১৫০সিসি পালসার মোটরসাইকেল চুরি হয়। চুরি হওয়ার সময়ের সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও কোন অপরাধী কে গ্রেফতার করতে পারেনি পুলিশ। খোদ ডিএসবি সদস্যের মোটরসাইকেলটিও চুরি হয়েছে গত বছর। তবুও চোরেরা রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। এছাড়াও তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পুলিশ সদস্যের মোটরসাইকেলটিও চুরির ঘটনা ঘটে বলে এলাকা বাসির সুধীজনরা জানান।

তাহেরপুরের স্হানীয় ব্যবসায়ী হাবুল সরদারের পালসার মোটরসাইকেল, রফিকুল ইসলাম সাজির ডিস্কোভার মোটরসাইকেল, তাহেরপুর রুনা ব্যাটারির মালিক আঃ হামিদের ডিস্কোভার মটরসাইকেল, কীটনাশক ব্যবসায়ি ইয়াহিয়া কাজীর পালসার মোটরসাইকেল সহ প্রায় ১৮টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

তাহেরপুর পৌরসভার বাসিন্দা পারভেজ আলম বলেন, আমার ১টা মোটরসাইকেল চুরি হয়েছে কিন্তু চোর গ্রেফতার বা গাড়ি উদ্ধার হয়নি।আমরা চোরের ভয়ে বাজারে মোটরসাইকেল নিয়ে আসতে পারি না। সব সময় আশংকায় থাকি কখন যেন চুরি হয় শখের মোটরসাইকেলটি। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ইতোমধ্যে ৩ চোর কে গ্রেফতার করা হয়েছে এবং চুরি যাওয়া মোটরসাইকেল গুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট