1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন ঃ বাঘায় চেয়ারম্যান পদে ৩ প্রার্থীসহ ৯জনের মনোনয়নপত্র দাখিল সমর্থিত প্রার্থীর পক্ষে সমাবেশ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন ঃ বাঘায় চেয়ারম্যান পদে ৩ প্রার্থীসহ ৯জনের মনোনয়নপত্র দাখিল সমর্থিত প্রার্থীর পক্ষে সমাবেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………………..

চতুর্থ ধাপের ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহসপতিবার(০৯-০৫-২০২৪) চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- বর্তমান চেয়ারম্যান ও রাজশাহীর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ লায়েব উদ্দীন , জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আ’লীগের সদস্য মোঃ রোকনুজ্জামান, বাঘা উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান । ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মোকাদ্দেস,উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কারুজ্জামান,মোঃ মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মোসাঃ ফাতেমা খাতুন, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোসাঃ ফারহানা দিল আফরোজ , উপজেলা মহিলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মোসাঃ রিনা খাতুন। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন, মোসাঃ ফারহানা দিল আফরোজ তার কমিটির সদস্য বলে নিশ্চিত করেছেন।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের প্রতিলিপি কপি জমা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ রোকনুজ্জামান, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ কারুজ্জামান, মোসাঃ ফাতেমা খাতুন। সমর্থিত এই তিন প্রার্থীর পক্ষে সমাবেশ শেষে অন লাইনে দাখিতকৃত মনোনয়নপত্রের প্রতিলিপি উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন স্থানীয় আওয়ামীলীগের নেতারা । তাদের সাথে ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুল আযম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদেক কবির, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, আড়ানী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শহীদুজ্জামান শাহীদ প্রমুখ।

আশরাফুল ইসলাম বাবুল বলেন, তাদের সমর্থন জানিয়ে ভোটের মাঠে কাজ করবেন। মোঃ রোকনুজ্জামান জানান,মাজার জিয়ারত শেষে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ শেষে মনোনয়নপত্র দাখিলের প্রতিলিপি জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে অপর প্রার্থী শাহিনুর রহমান জানান, বৃহসপতিবার উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে অন লাইনে দাখিতকৃত মনোনয়নপত্রের প্রতিলিপি জমা দিয়েছেন। এ সময় তার সাথে ছিলেন- বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক জুবাইদুল হক, তহিদুল ইসলাম, মসলেম উদ্দীন, শামসুজ্জোহা, রফিকুল ইসলাম, আকছেদ আলী, আবুল কাশেম । তৃণমূল আ’লীগের সমর্থন নিয়ে এবার নির্বাচেন অংশ নিয়েছেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মুঠোফোনে কথা হলে এ্যাডভোকেট মোঃ লায়েব উদ্দীন জানান,যেহেতু অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছি,সেক্ষেত্রে প্রতিলিপি কপি জমা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করিনি। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুরুজ্জামান জানান, এ্যাডভোকেট লায়েব উদ্দীন ও আব্দুল মোকাদ্দেসকে সমর্থন জানিয়ে তাদের সাথে রয়েছেন বাঘা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাছ আলী, পাকুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ তুফানসহ সাধারন ভোটারা।

উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম জানান, যেহেতু এবার অনলাইনে মনোনয়নপত্র দাখিল করার কথা বলা হয়েছে। সেহেতু অন লাইনে দাখিলকৃত মনোনয়নপত্রের প্রতিলিপি জমা না করলেও অসুবিধা নেই। তবে কেউ কেউ তার কার্যালয়ে জমা দিয়েছেন। তিনি জানান, তার উপজেলায় ৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯ মে, যাচাই-বাছাই ১২ মে, আপিল ১৩-১৫ মে, আপিল নিস্পত্তি ১৬-১৭ মে, প্রার্থীতা প্রত্যাহার ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট